রায়পুরে ২১টি ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে ২১টি ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের পাশে একটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী এবং সঞ্চালনা করেন কলম যোদ্ধা জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ও পৌর প্রশাসক মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, হায়দর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব আলী হায়দার বেল্লাল পাটোয়ারী, ভিপি নজরুল ইসলাম লিটন এবং ফেডারেশনের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। প্রধান অতিথি:
