জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, ইকবাল হোসেন পাটোয়ারী, জাফর মাস্টার, বাহার উদ্দিন বাহার মেম্বার প্রমুখ। পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী বলেন, বহু বছর পর আমাদের:
