সারাদেশ

বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

 মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৬ জুলাই নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাটে স্হাপিত অবৈধ জাল উচ্ছেদ করণের লক্ষে মোবাইল কোর্ট / অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। খালে স্হাপিত মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী, ২টি ভেসাল জাল ও ৪৫০ মিটার কারেন্ট জাল ( মনোফিলামেন্ট) জব্দ করা হয়। এ সময় উপস্হিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। পরে জাল গুলো উপজেলা পরিষদের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্হিতিতে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন
রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

রামগঞ্জে দিন দুপুরে চুরি, চোরকে পুলিশের হাতে সোপর্দ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা রতনপুর আবাসিক এলাকায় দিন-দুপুরে দুই দিনে তিন দুদর্শ চুরি সংগঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬শে জুলাই) বেলা ১০টায় আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিব কাজীর ভবনে চুরি করার সময় স্থানীয় জনতা ফারুক হোসেন (২৬) নামের এক চোরকে গনপিটুনি দিয়ে আটককৃত চোরকে রামগঞ্জ থানায় সৌপর্দ করেছে। ফারুক হোসেন রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের খলিল মোল্লা বাড়ির হানিফ মোল্লার ছেলে। রামগঞ্জ থানা পুলিশের এএসআই জাহিদ হোসেন চোর ফারুক হোসেন স্বীকাররোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে বেশ কয়েকটি মোবাইল, স্বর্নালংকার ও প্রয়োজনীয় মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে। স্থানীয়সূত্রে জানা যায়,মঙ্গলবার পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল:
আরও পড়ুন
তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধে হাঙ্গার প্রজেক্ট’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: কোভিড-১৯ প্রতিরোধের ; ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে "দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ "। সোমবার (২৫জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। "দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান এ, কে, এম শহীদুল্লাহ কিরন। এ সময় আরও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিন ইউপি নির্বাচন; ভোট আগামিকাল

লক্ষ্মীপুরে তিন ইউপি নির্বাচন; ভোট আগামিকাল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউনিয়ন এবং সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন এবং সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগতির চর আবদুল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মো. কামাল উদ্দিন। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন মো. বেলাল হোসেন। দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন মো. আলতাফ:
আরও পড়ুন
নরসিংদীতে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

নরসিংদীতে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫শে জুলাই) বিকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ এর আয়োজনে নরসিংদী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার-২০২২ এর শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, বিশুদ্ধ অক্সিজেন পেতে গেলে বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি দেশের জন্য ২৫ ভাগ বনভূমি প্রয়োজন। আমাদের যে জীব:
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের জানাজা

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের জানাজা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার  পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তার  মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর লাশ নেওয়া হয় জাতীয় ঈদগাহে। সেখানে জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হবে। গাইবান্ধায় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট  সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা:
আরও পড়ুন
তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রুবেল চক্রবর্তী নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলদেশ” এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় তজুমদ্দিন প্রশাসনের আয়োজনে ও মৎস্য কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ,পুরস্কার বিতরণ র‌্যালি,মাছ অবমুক্তকরন, প্রামান্য চিত্র প্রর্দশনী, মৎস্য চাষী, মৎস্য জীবি ও সিআইজিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এর সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন - বঙ্গ বন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী:
আরও পড়ুন
রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজ হওয়ার ২৩দিনেও কবিরাজ জাফর উল্লাকে (৬৫) উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গত ২জুলাই (শনিবার) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর জাফর উল্লাহ আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন সর্বতত্র খোজাখুজি করে কোথাও না পেয়ে ৩জুলাই রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন। থানায় ডায়েরী করার ২৩দিন পার হওয়ায় পরও পুলিশ কোন কুল কিনারা করতে না পারায় কবিরাজের ছেলে তোফায়েল আহম্মেদ,স্ত্রী তাজিয়া বেগম, মেয়ে জাহানারা আক্তার বাবার সন্ধান পেতে ২৪জুলাই (রোববার) সকালে রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেন। কবিরাজ জাফর উল্লাহ রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা গ্রামের সিন্নির বাড়ির মৃত মোঃ আনা:
আরও পড়ুন
টেকনাফের ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ; হাইকোর্ট

টেকনাফের ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ; হাইকোর্ট

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় নিচু জমিতে উপহারের ঘর নির্মাণ নিয়ে প্রতিবেদনের জেরে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু । এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া কেউ এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন না। রবিবার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। সাংবাদিককে ইউএনও মোহাম্মদ কায়সার খসরুর গালিগালাজ নিয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। তখন আদালত:
আরও পড়ুন
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ গতকাল সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপস্হিত ছাত্রীদের অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে ( রিলেশনে) না জড়ানো, বাল্য বিবাহ, ইভটিজিং বিরোধী বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.