সারাদেশ

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ

সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১২ জন ব্যক্তির হাতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১২ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এরমধ্যেদেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন, রাঙ্গামাটির বাসিন্দা এন কে এম মুন্না তালুকদার এবং লক্ষ্মীপুর জেলা জনপ্রিয় সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা রাজু আহমেদ। যুব উন্নয়ন ও কর্মসংস্থান:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রলীগের সংবর্ধনা

লক্ষ্মীপুরে ২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণীকার্য বন্ধ রেখে স্কুল মাঠে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ । এতে করে একদিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছেন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে- বিষয়টি পূর্বে অবগত করেনি কেউ। এদিকে অনুমতিহীনভাবে পাঠদান বন্ধ রেখে সংবর্ধণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন। জানা যায়, জেলা ছাত্রলীগের:
আরও পড়ুন
বুধবার  ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বুধবার ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন। উল্লেখ, গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর:
আরও পড়ুন
রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর নির্মাণের নামে লুটপাট

রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর নির্মাণের নামে লুটপাট

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস নির্মাণে নিম্নমানের ইট ও কংক্রিটের ব্যাবহার এবং রড, সিমেন্ট এর পরিমান কম দেওয়া সহ বরাদ্ধকৃত অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে ডি এন এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা শেখের বাড়িতে বীর নিবাস নির্মাণে এমন অনিয়ম করেছেন ঠিকাদার। এমন ঘটনা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর স্ত্রী আনোয়ারা বেগম রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১২সেপ্টেম্বর সোমবার বিকালে সরেজমিনে গেলে দেখা য়ায়, ভবনটির নির্মান কাজ বন্ধ রয়েছে। ৬ ইঞ্চি ভিম ঢালাইয়ের কথা থাকলেও ৪ ইঞ্চি ঢালাই দিয়েই সিংশ্লিষ্ট ঠিকাদারের নির্দেশে ইট ঘেঁতেছেন শ্রমিকরা।:
আরও পড়ুন
বরগুনার ডিসি সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরগুনার ডিসি সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি- বরগুনার জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে বরগুনার সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেন নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম।মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দেয়া জন্য সোকাস সহ মূল নথি তলব করেছেন বিচারক। মামলার অন্য বিবাদীরা হলেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওসার উদ্দিন ও এসিল্যান্ড নিজাম উদ্দিন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা শহরের এস এ অথবা আর এস খতিয়ানে রেকডভূক্ত ৩২ একর জমি খাশ খতিয়ানে নিয়ে একশনা বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন । এজন্য তারা আদালত এবং ভূমি:
আরও পড়ুন
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪ জন। তাদের মধ্যে শনিবার চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হয়। দলীয় সূত্র জানায়, ১৪ জনের মধ্যে ফরিদপুরের জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফারুক হোসেন। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি পিন্টু

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি পিন্টু

মো. বদিউজ্জামান (তুহিন)নোয়াখালী- আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি  তৃণমূলের নেতা আবদুল ওয়াদুদ পিন্টু। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে তাকে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামীলীগ  দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৬১ জেলা পরিষদের  আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় । আ. লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  জানতে চাইলে নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু দৈনিক বাংলাদেশ সমাচারকে জানান,আমাকে এ পদে মনোনয়ন দিয়ে:
আরও পড়ুন
সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

মো. বদিউজ্জামান- শান্তি,  শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্রই আমরা এ বিষয়কে সামনে রেখে ১১ সেপ্টেম্বর গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ। উক্ত অনুষ্ঠানে  কিশোর গ্যাং,  মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী আলোচনা হয়।
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।  তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে। তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর:
আরও পড়ুন
কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের একটি গাভী একত্রে দুইটি বাচ্চা দিয়েছে এতে করে এলাকায় তুলকালাম শুরু হয়েছে। আজিজ পেশায় একজন দিনমজুর কামলা আর গাবুর খেটেই চলে তার সংসার। কিন্তু নিজের ভাগ্য পরিবর্তনে একটু সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় পয়সা জমিয়ে কোন মতে একটি গাভী কিনে যত্ন সহকারে প্রায় দেড় বছর লালন পালন করলে গাভীটি এক সময় এসে একত্রে দুটি বাচ্চা প্রসব করে। এতে করে গ্রামবাসির মাঝে যেন কৌতুহলের শেষ নেই। প্রতি নিয়ত গ্রাম কিংবা দুর গ্রামের অনেক মানুষ আসে গাভীর বাচ্চা দুটোকে দেখতে, অনেকেই আবার বলে উঠে আব্দুল আজিজের ভাগ্য ফিরেছে। এ কথায় আব্দুল আজিজ আনন্দিত তার আশা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.