সারাদেশ

লক্ষ্মীপুরে কলেজছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে কলেজছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাওন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার দায়ে শাহাদাত হোসেন শাকিল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাহাদাত লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এছাড়া হত্যা মামলায় তিন নারীসহ আট আসামিকে খালাস দেন আদালত। আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শাহাদাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা:
আরও পড়ুন
নেত্রকোণায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নেত্রকোণায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত অজ্ঞাত ব্যাক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্থানীয় সিএনজি চালকরা এক ব্যাক্তির চিৎকার শুনতে পেয়ে রূপালী ব্যাংকের সামনে থেকে আহত এক অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকালে ওই ব্যাক্তির মৃত্যু হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রির্পোট করার পর লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে মৃত ব্যাক্তির পরিচয় জানতে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবলীগের প্রস্তুতি সভা

লক্ষ্মীপুরে যুবলীগের প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের নেতাদের নিয়ে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা টাউন হল মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। এসময় বক্তারা আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।
আরও পড়ুন
ইউ এস ট্রেড শোতে আগ্রহের শীর্ষে ছিল ‘ব্লেইজ্ ও স্কিন’

ইউ এস ট্রেড শোতে আগ্রহের শীর্ষে ছিল ‘ব্লেইজ্ ও স্কিন’

নিজস্ব প্রতিবেদক: ২৮ তম “ইউ এস ট্রেড শো ২০২২” শেষ হয়েছে। এবারের শো’তে ৭০ টিরও বেশি বুথে প্রদর্শিত হয়েছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের সেরা পণ্যগুলো তিনদিন ব্যাপী মেলার শেষ দিন গতকাল মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সবচেয়ে বেশি আগ্রহ ছিল প্রথমবারের অংশ নেওয়া আমেরিকান কালার কসমেটিক ব্র্যান্ড 'ব্লেইজ্ ও স্কিন' প্যাভিলিয়নের পণ্যে। এছাড়াও এই প্যাভিলিয়নে দেখা যায় নায়ক অনন্ত জলিল, নীরব, নায়িকা বর্ষা সহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সারদের। সংশ্লিষ্টরা জানান, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটি-এর মনমাতানো সুবাস জড়িত স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার , ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে , পাশাপাশি এর মনমাতানো:
আরও পড়ুন
রামগঞ্জে ১০বছর পর বিএনপি’র কমিটি গঠন

রামগঞ্জে ১০বছর পর বিএনপি’র কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রায় ১০ বছর পর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বিএনপি ও ৭ বছর পর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ন আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত রামগঞ্জ উপজেলা ৬১ ও পৌরসভায় ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদকে উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপিকে সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুজ্জামানকে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়াকে সদস্য:
আরও পড়ুন
কমলনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন

কমলনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন

  নিজস্ব সংবাদঃ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। গত ২৯ অক্টোবর( শনিবার) লক্ষ্মীপুর জেলা বিএনপি’র দলীয় প্যাডে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু'র স্বাক্ষরে আহবায়ক গোলাম কাদের, যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, মোঃ নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিবসহ ৫৫ সদস্যর কমলনগর উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। নতুন আহবায়ক কমিটির সকল সদস্যদের উদেশ্য জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কমলনগর উপজেলার সকল ইউনিটের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে সাংগঠনকে গতিশীল করার আহবান জানান।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সেই ডিলারের এক লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে সেই ডিলারের এক লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে টিসিবি পণ্য মজুত রাখার দায়ে এসএম দিদার হোসেন মামুন নামের সেই ডিলারকে এক লাখ টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ আদেশ দেন। এরআগে মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার তালিকায় রয়েছে- টিসিবি’র ২০০কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে ৩০০ কেজি টিসিবি’র পণ্য

লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে ৩০০ কেজি টিসিবি’র পণ্য

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে এক মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মালামালগুলো হচ্ছে - টিসিবি'র ২০০ কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। জানা গেছে, লক্ষ্মীপুর টের্ডাস ও মেঘা টের্ডাসের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি'র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও:
আরও পড়ুন
কমলনগরে পাঠ্যবই বিক্রি; বইসহ হকার আটক

কমলনগরে পাঠ্যবই বিক্রি; বইসহ হকার আটক

লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার্থীদের জন্য দেওয়া বিনামূল্যের বই হকারের কাছে কেজি মাপে বিক্রি করার অভিযোগ উঠেছে চর লরেন্স ইউনিয়নে অবস্থিত হাজীপাড়া আল- আরাফাহ দারুল উলূম দাখিল মাদ্রাসার সুপার নুরুল আমিনের বিরুদ্ধে। ২৯ অক্টোবর (শনিবার) দুপুর ১২টার দিকে হাজীপাড়া আরাফাহ দারুল উলূম দাখিল মাদ্রাসার বিক্রিত বই ঢাকা মেট্টো-ন ১৫-৩২৭৫ নম্বর সংযুক্ত একটি পিকআপ গাড়িতে করে নেওয়ার সময় স্থানীয় জনতা বইসহ আটকালে মাদ্রাসার সুপার পালিয়ে যায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রনীত বিভিন্ন বিষয়ের চলমান ২০২২ সালের বেশির ভাগসহ ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনীর ৪শ কেজি বই ঢাকা যাত্রাবাড়ির এক হকারের কাছে বিক্রি করে দেন মাদ্রাসার সুপার। মাদ্রাসার সামনে গিয়ে দেখা যায়,:
আরও পড়ুন
রামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ২৯ অক্টোবর (শনিবার) সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হকের সভাপতিত্বে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোডিয়াম হল রুমে রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পলাশ কান্তি নাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক মেয়র বেলাল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.