সন্তান বিক্রি করা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্ধ, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে বেড়াচ্ছে স্বামী
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তুহিন বেগম (৩৪)নামে এক গৃহবধুর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে বেড়াচ্ছে ঘাতক সেলিম হোসেন নামের এক বখাটে স্বামী। গৃহবধু তুহিনের আড়াই মাসের পুত্র সন্তান সাফায়েতকে টাকার বিনিময়ে অন্যত্রে বিক্রি করে দেওয়ার জের ধরে নিজ স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তুহিনের পরিবারের লোকজন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর কলচমা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সৃষ্ট ঘটনা রামগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের খালেক ঠাকুর বাড়ির বখাটে সেলিমের নিজ বসত ঘরে। স্থানীয় সূত্রে জানা যায়,রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের খালেক ঠাকুর বাড়ির রুহুল:
