সারাদেশ

লক্ষ্মীপুরে অটোরিকসার ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুরে অটোরিকসার ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার চরবংশী এলাকায় অটোরিকসার ধাক্কায় জামিল হোসেন(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চরবংশীর জাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয় শিশু জামিল হোসেন। রাস্তা পারাপারের সময় অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামিল হোসেনকে মৃত ঘোষনা করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকসার ধাক্কায় চার বছরের শিশু জামিল হোসেন মারা গেছে। এবিষয়ে তদন্ত করে আইনহগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
নিষেধাজ্ঞা অমান্য, নদীতে নেমে জরিমানা গুণলেন ২১ জেলে

নিষেধাজ্ঞা অমান্য, নদীতে নেমে জরিমানা গুণলেন ২১ জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ২১ জেলেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন। এর আগে রামগতিহাট মাছঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ দুই মাস নদীতে মাছ আহরণ, ইলিশ শিকার, পরিবহণ, বেচাকেনা:
আরও পড়ুন
রাজশাহীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)। এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, এক লক্ষ সতের হাজার দুই শত টাকা, ১ টি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, ১:
আরও পড়ুন
রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ

রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ এসএইচটিসি ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলার চারশত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য, ইফতারসামগ্রী ও ঈদুল ফিতর উদযাপনের জন্য সেমাই, চিনি বিতরণ করা হয়েছে। ১০, ১১ ও ১২ই এপ্রিল ২০২৩ ইং এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিন দিন ব্যাপি এই খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমে এসএইচটিসি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, এসএইচটিসি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আথাকরা নিবাসী কেথূড়ী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সুলতান আহমেদের নিজ বাড়িতে সকল প্রস্তুতির আয়োজন সম্পূর্ণ করা হয়। সংগঠনটি খাদ্য ও ইফতার সামগ্রী হিসেবে (চাল,ডাল,ছোলা, খেজুর, বুট,আলু, পিঁয়াজ, রসুন, তেল, চিনি, মুড়ি, দুধ,:
আরও পড়ুন
রামগঞ্জে ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

রামগঞ্জে ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের ভ্রাম্যমান আদাল অভিযান পরিচালনা করা হয়। বুধবার, (১২ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের অধীনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরার নেতৃত্বে ও বিটিভির লাইসেন্স ইন্সপেক্টরে উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে মেসার্স আলভী ট্রেডার্স কে ৫০,০০০ টাকা জরিমানা ও এম আর এস স্যাটেলাইটকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয় ও ২ লক্ষ টাকার ক্যাবল সরঞ্জাম জব্দ করা হয়। জানা যায়, লাইসেন্স বিহীন অবৈধ ট্রান্সমিটার, সেটাপ বক্স দিয়ে ফাইরিসি করে জেলা অতিক্রম করে দীর্ঘদিন ধরে রামগঞ্জে অবৈধ ভাবে ব্যাবসা করে আসছে এম আর এস ক্যাবল:
আরও পড়ুন

তিন মাসের কন্যা শিশুর মৃত্যু; পিতা আটক

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়ে মারা গেছে তিন মাসের কন্যা শিশু সামিয়া। বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড দেলু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। সরজমিন গিয়ে জানা গেছে, চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গৃহবধূ নুপুর তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো.শাকিল গৃহবধূকে বাঁধা দেন। এতে স্বামী- স্ত্রীর উভয়ের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। এক পর্যায়ে শাকিল তাঁর শিশু কন্যাটিকে স্ত্রীর:
আরও পড়ুন
ড. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

ড. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ৮২ বছর বয়সি ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন বহু বছর ধরে। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এমন অবস্থায় তাকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী। ১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের:
আরও পড়ুন
রামগঞ্জে পানি মিশ্রিত দুধ বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

রামগঞ্জে পানি মিশ্রিত দুধ বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুধে প্রায় ৯০% পানি মিশিয়ে বিক্রির সময় জগৎপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারি ফারুক হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা । সোমবার (১০ এপ্রিল) রাত ৮টায় রামগঞ্জ থানার পিছনে ওয়াবদা সড়কের চৌরাস্তায় ভেজাল দুধ বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয় দুধ বিক্রেতা ফারুক হোসেন। পরে সাংবাদিকের উপস্থিতিতে রামগঞ্জ পৌর সেনেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা এসে দুধগুলো পরিক্ষা নিরীক্ষা করে দেখেন, দুধের মধ্যে প্রায় ৯০% পানি মিশানে হয়েছে। এসময় দুধে পানি মিশিয়ে বিক্রির দায়ে বিক্রেতা:
আরও পড়ুন
রামঞ্জে জাতীয় পার্টির ইফতার ও সম্মেলন অনুষ্ঠিত

রামঞ্জে জাতীয় পার্টির ইফতার ও সম্মেলন অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার পার্টি ও পৌর জাতীয় পার্টির সম্মেলন সোমবার (১০ এপ্রিল) রামগঞ্জ পার্টি প্যালেজে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ্। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব সাহাদাত হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও:
আরও পড়ুন
বাদীই নিজ সন্তানের হত্যাকারী

বাদীই নিজ সন্তানের হত্যাকারী

ফরিদ আহমেদ আবির,রাজশাহী : হত্যাকাণ্ডের ২০ বছর পরে জানা গেল বাদীই ছিলেন সন্তানের হত্যাকারী। প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যার করে দুই স্ত্রীকে নিয়ে এমন নাটক সাজিয়েছিলেন। তবে হত্যকাণ্ডের ১৫ বছর পরে বাদী আকসেদ আলী সিকদার মারা গেলেও তার দুই স্ত্রীর দেওয়া আদালতে স্বীকারক্তিমূলক জবাববন্দিতে এসব তথ্য উঠে আসে। সন্তানকে (রেবেকা খাতুন) হত্যার দায়ে বাবা আকসেদ আলী সিকদার হলেন এখন আসামি। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী অফিসে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এমন তথ্য দেন পিবিআই রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ। তিনি বলেন, প্রায় ২০ বছর আগের মামলা এটি। ২০০৪ সালের ১০:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.