ফরিদপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধ্বসে ৩ নির্মাণ শ্রমিক নিহত ও আহত-৪
ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় মাটি ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের (২৮)। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করছিল। এ সময় শ্রমিকরা সেতুর নিচের অংশের রড বাধাঁর কাজ করার:
