সারাদেশ

রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধুর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় গত ২৯সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরী করার পরও ১লা নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী ফরিদুল আলম বাবুলের স্ত্রী ও সন্তান । গত ২৪ বছর ধরে সৌদিতে আছেন তিনি। রামগঞ্জ থানা পুলিশের এসআই ইউসুফ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধু ও সন্তানদের উদ্ধারের জন্য কোন কুল কিনারা করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা:
আরও পড়ুন
৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করার পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নূর ইসলাম। অন্যদিকে মির্জা আব্বাসের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ:
আরও পড়ুন
রায়পুরে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পাঁচ ব্যাবসায়ীর জরিমানা

রায়পুরে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পাঁচ ব্যাবসায়ীর জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ একটি মামলায় ব্যবসায়ীর দশ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন চারটি মামলায় ৫৫হাজার টাকাসহ পাঁচটি মামলায় ৬৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন। কৃষি বিপণন আইন/২০১৮ এর ধারা লঙ্ঘের জন্য মেসার্স জনতা ট্রের্ডাসকে ১০,০০০টাকা, মেসার্স খান ট্রের্ডাসকে ২০,০০০ টাকা, মেসার্স এয়ার মোহাম্মদ ট্রেডার্সকে ১০,০০০ টাকা, আল আমিন রাইচ এজেন্সীকে ৫০০০ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। এসময় জেলা:
আরও পড়ুন
রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৬জন প্রশিক্ষিত যুবকদের মাঝে তিন লক্ষ ষাট হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজের নেছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা অন্জন দাশ। এসময় সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা সিনিয়র মসৎ কর্মকর্তা এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা শূভ্রজিৎ রায়, বিআরডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন:
আরও পড়ুন
রাজশাহীতে অস্ত্র হাতে কিশোর গ্যাং’য়ের নাচগানের ভিডিও ভাইরাল, আটক ৭

রাজশাহীতে অস্ত্র হাতে কিশোর গ্যাং’য়ের নাচগানের ভিডিও ভাইরাল, আটক ৭

প্রতিবেদক,রাজশাহী: রা­জশাহী দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর। বাজনার তালে তালে তারা অস্ত্র উচিয়ে নাচানাচিও করছে। এমন একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি এই ভিডিও অন্তত চার মাস আগের। তখন আমি এই থানার ওসি ছিলাম না। নাচানাচির সময় ওরা নিজেরাই ভিডিওটা করেছিল। মঙ্গলবার সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তবে সবার বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের নাম ঠিকানা:
আরও পড়ুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রের আত্মহত্যা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনাব আলী হৃদয় (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়ন এলাকার ইসবপুর গ্রামে। জনাব আলী (হৃদয়) ওই গ্রামের জয়নাল আলী ছেলে। তিনি নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নওপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মাধবী খাতুন (১৬) সাথে প্রায় তিন বছর আগে জনাব আলী হৃদয়এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কথা ছিলো এসএসসি পাশ করার পরে তারা বিয়ে করবে। তারা দুজনেই একই প্রতিষ্ঠান নওপাড়া উচ্চ বিদ্যালয় হতে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর পরে পরীক্ষার রেজাল্ট প্রকাশে দেখা মিলে প্রেমিক:
আরও পড়ুন
মেঘনায় অভিযান ২০ হাজার মিটার জাল আটক

মেঘনায় অভিযান ২০ হাজার মিটার জাল আটক

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে বিশ হাজার মিটার সুতার ও কারেন্ট জাল আটক করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়। সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার অভিযান চালনা করেন। সোমবার (৩০ অক্টোবর) রাতভর বাসনভাঙ্গার চর, চরমোজাম্মেল, কাঞ্চনপুরচর সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে বসানো অবস্থায় ২০হাজার মিটার সুতা ও কারেন্ট জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে রামগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতবিনিময় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম কাউছার হোসেন,:
আরও পড়ুন
রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক

রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন স্থান থেকে তিন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। আটককৃতরা হল ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আাহবায়ক ও সাবেক ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদার, ৭নং ইউপি বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আমির হোসেন ছুট্টু ও ৩নং ইউপি বিএনপি সদস্য মো: মাইনুদ্দিন। এদের মধ্যে মোস্তফা তালুকদারকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে হায়দরগঞ্জ বাজার থেকে এবং আমির হোসেনকে বামনী ও মাইনুদ্দিনকে চরমোহনা এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়। এদিকে উপজেলা জুড়ে অভ্যন্তরীন যানবাহন চলাচল করলেও দুর পাল্লার কোন গাড়ী রায়পুর থেকে ছেড়ে যায়নি। অফিস অদালত, দোকানপাট খোলা ছিল। সকাল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী শোডাউন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী শোডাউন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: সারাদেশে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধ শুরু হয়েছে। আজ (৩১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ বেলা ১১ টায় জেলা শহরে শোডাউন মিছিল করেছে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগ। লক্ষ্মীপুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ শোডাউন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী- ঝুমুর ঘুরে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী,সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবর,শ্রমিকলীগের সদস্য সচিব বেল্লাল কারী সহ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.