তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ,তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি:
