সারাদেশ

ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালের সাথে জাবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালের সাথে জাবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাবি প্রতিনিধি: শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সোমবার (১৫ জানুয়ারি) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক চুক্তিতে কেপিজে স্পেশালাইজড্ হাসপাতালের পক্ষে সিইও মোহা. তৌফিক বিন ইসমাইল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ, সম্পাদক অধ্যাপক ড. এম শামীম কায়সার, নির্বাহী সদস্য:
আরও পড়ুন
রায়পুরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

রায়পুরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শুভ ইসলাম রিফাত (১৯), মুরাদ হোসেন (২৮) ও মো. হাছান সাগর (১৯) নামে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাঁদেরকে থানা থেকে আদালতে পাঠানো হয়। গতকাল রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা রাতে তাঁদেরকে উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৩ যুবক ও তাঁদের পরিবারের সদস্যসহ ৬জনকে আসামী করে রায়পুর থানায় মামলা করেন। দশম শ্রেণী পড়ুয়া ওই মাদ্রাসা ছাত্রীর (১৫) বাবা জানান, অভিযুক্ত যুবকরা নেশাগ্রস্ত ও তাস খেলে।:
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা আ.লীগের বিশেষ মূল্যায়ন সভা

বেগমগঞ্জ উপজেলা আ.লীগের বিশেষ মূল্যায়ন সভা

মোঃবদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ মূল্যায়ন সভা ১৫ জানুয়ারি সকাল ১০ টা চৌমুহনী পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আইকন নুর হোসেন মাসুদ, বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও এমপি মামুনুর রশিদ কিরণের সহধর্মিনী জেসমিন আক্তার, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আখতারুজ্জামান আনসারী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক (:
আরও পড়ুন
তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক, দুই ভিকটিম উদ্ধার

তজুমদ্দিনে পুলিশের অভিযানে তিন অপহরণকারী আটক, দুই ভিকটিম উদ্ধার

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়কালে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধরগুহ সাকিনের সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধ এলাকায় এঘটনা ঘটে। থানা ও মামলার সুত্র জানায়, চরফ্যাসন থানাধীন সামরাজ মৎস্য ঘাটে মাছের আড়ৎদারের মোঃ আনোয়ার হোসেনের সাথে ব্যবসা করেন বোরহানউদ্দিনের রিয়াজ ও শাকিল এবং তজুমদ্দিনের নাগর মাঝি। ব্যবসায়িক লেন দেনের সুত্রে আনোয়ার ও আমিনুল মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থানাধীন খাসমহল বাজারে যাওয়ার সময় কয়েকজন মিলে তজুমদ্দিনের সৃষ্টিধরগুহ সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধের উপর পৌঁছা অবরুদ্ধ করে আনোয়ার ও আমিনুলকে:
আরও পড়ুন
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ" স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),এস.এ.এম. ফজল-ই-খুদা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে,এম,শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মো.মেছবাহউদ্দিন,শিবপ­ুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা:
আরও পড়ুন
রাজশাহী নগরীতে একা বাড়িতে দুদিন ধরে মৃত পড়ে ছিল বৃদ্ধা

রাজশাহী নগরীতে একা বাড়িতে দুদিন ধরে মৃত পড়ে ছিল বৃদ্ধা

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী নগরীতে বাসার দরজা ভেঙে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জয়শ্রী ভৌমিক (৭০)। রোববার দুপুরে নগরীর দিলদুয়ারবাগ মহল্লায় চারতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। জয়শ্রী ভৌমিকের স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন থাকেন রাশিয়ায়। আর শহরেই অন্যজন থাকেন শ্বশুরবাড়িতে। জয়শ্রী ভৌমিক ওই বাড়িতে একাই থাকতেন। পুলিশ জানান, দুদিন ধরে জয়শ্রীর কোনো খোঁজ না পেয়ে একই ভবনের বাসিন্দারা খোঁজ করেন। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় জয়শ্রী ভৌমিকের:
আরও পড়ুন
মনপুরায় একের পর এক দেখা দিচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ

মনপুরায় একের পর এক দেখা দিচ্ছে বিরল প্রজাতির কচ্ছপ

রুবেল চক্রবর্তী,ভোলা জেলা প্রতিনিধি দ্বীপজেলা ভোলার মনপুরায় ১৪ দিনের ব্যবধানে আবারও একটি অলিভ রিডল সি (জলপাইরঙা) প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৮০ কেজি। সোমবার(১৫জানুয়ারি) সকালে উপজেলার রামনেওয়াজ এর ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীর তীর থেকে কচ্ছপটি উদ্ধার করে উপজেলা বন বিভাগ। ধারনা করা হচ্ছে কচ্ছপ টি ডিম পাড়ার জন্য নদীর তীরে এসে বালুর মধ্যে আটকে যায়। স্থানীয়সূত্রে জানা যায়, জেলেরা নদী থেকে মাছ ধরে তীরে আসার সময় কচ্ছপ টি বালুর মধ্যে আটকে থাকতে দেখে। পরে জেলেরা বনবিভাগের টহলটিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে। বনবিভাগ নিশ্চিত করেন কচ্ছপ টি বিরল প্রজাতির জলপাই:
আরও পড়ুন
ভালো কাজের জন্য শ্রেষ্ঠ সাইফুদ্দিন হাওলাদার

ভালো কাজের জন্য শ্রেষ্ঠ সাইফুদ্দিন হাওলাদার

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সদর ট্রাপিক পুলিশের এ.টি.এস.আই মোঃ সাইফুদ্দিন হাওলাদার। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় এ.টি.এস.আই মোঃ  সাইফুদ্দিন হাওলাদারকে ভালো কাজের জন্য দায়িত্ববান পুলিশ হিসেবে ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসিক কল্যাণ ও সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক সঠিকভাবে দায়িত্ব পালন করায় মোঃ  সাইফুদ্দিন হাওলাদারকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল):
আরও পড়ুন
রামগঞ্জে গণশৌচাগারের বিষাক্ত বর্জ্য সড়কে, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

রামগঞ্জে গণশৌচাগারের বিষাক্ত বর্জ্য সড়কে, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ড্রেন সংস্কারের অভাবে গণশৌচাগারের নোংরা ও দূষিত পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার শত শত পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। পরিবেশের এমন দশা রামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী সোনাপুর উত্তর বাজার সড়কে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিসহ সড়কটি ধরে নিত্যদিনের চলাচলে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে স্থানীয়দেরকে। ১৪ জানুয়ারী রোববার) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সোনাপুর উত্তর বাজারের গণশৌচাগার সংলগ্ন ড্রেনটি সংস্কারের একেবারেই পয়ঃনিস্কাশনের অনুপযোগী হয়ে আছে। গণশৌচাগারের ট্যাংকি থেকে ময়লা ও দূর্গন্ধময় দূষিত পানি গড়িয়ে রাস্তায় চলে আসছে। এমনকি পয়ঃনিস্কাশনের উপযুক্ত ড্রেন না থাকায় শুকনো মৌসুমেও গণশৌচাগারের পরিত্যক্ত ট্যাংকি থেকে গড়ানো পানি, মল ও:
আরও পড়ুন
শীতে কাঁপছে সারা দেশ, দেখা নেই সূর্যের

শীতে কাঁপছে সারা দেশ, দেখা নেই সূর্যের

রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে গতকাল শনিবার ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলেনি। এতে গত কিছুদিন ধরে চলা শীতের অনুভূতি আরো তীব্র হয়েছে। আগের দিন চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল তা আরো এক বিভাগ ও এক জেলায় ছড়িয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতি থাকতে পারে আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। আজ রবিবারও তা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৮.৯, নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.