হলি গার্লস স্কুল মাঠে পিঠা উৎসবে শিক্ষার্থীদের উল্লাস
সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের হলি গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো বাংলার সংস্কৃতি পিঠা উৎসব। শনিবার (২০ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। নানান সাজে বিদ্যালয়ে চলছে পিঠা উৎসব। সহপাঠিরা বিদ্যালয় মাঠে ‘নকশি পিঠা, চিতই পিঠা, মৌচাক পিঠা, রস পিঠা, পাটিসাপটা, দোল পিঠা, ভাপা পিঠাসহ শতাধিক ধরনের পিঠা সাজিয়ে রেখেছে তাদের স্টলগুলোতে। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা (সাবেক) আবদুল মতিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব, প্রতিষ্ঠানটির উপদেষ্টা সৈয়দ আহমদ সর্দার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাংবাদিক মীর ফরহাদ হোসেন,:
