বরগুনায় চালবাজদের হরিলুট, সরকারি চাল হয়ে যাচ্ছে ব্র্যান্ডিং মিনিকেট
মইনুল আবেদীন খান সুমন,ববরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় বেশ কিছুদিন যাবৎ সরকারি চাল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বস্তায় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করে আসছেন একটি চক্র। কিন্তু নকল পণ্য প্রতিরোধ কিংবা বাজারজাত করণের ব্যাপারে আইন থাকলেও বড় কোনো শাস্তির নজির বেতাগীতে নেই বললেই চলে। চালবাজদের বিরুদ্ধে সর্বদাই নিরব ভূমিকা পালন করেন স্থানীয় প্রশাসন। এদিকে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল বস্তা পাল্টে প্যাকেটজাত করার বিষয়ে ও বিভিন্নভাবে প্রমাণ জোগাতে অনুসন্ধান করেন স্থানীয় সংবাদকর্মীরা। সোমবার রাত সাড়ে দশটায় সংবাদ আসে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ৩ নং ওয়ার্ড সংলগ্ন দক্ষিণ করুণা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আবদুল মন্নান এর গোয়াঁল ঘরের মধ্যে বিভিন্ন দামী ভিন্ন:
