নরসিংদীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে আজ শনিবার (১১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মনোহরদী এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি নরসিংদীর মনোহরদী উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.:
