বরগুনায় ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’ উপকূলবাসীর দাবি
মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ খালি গায়ে রং দিয়ে বুকের উপর লিখে 'ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই' এই দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলবাসী। বুধবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতৱা গ্রামের খাকদোন নদীর পাড়ে শতাধিক এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাগর উপকূলীয় বরগুনাবাসী প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টিকে থাকি। প্রতিনিয়তই অব্যাহতভাবে ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো হচ্ছে এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এই বেড়িবাঁধগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। আমরা কোন:
