সারাদেশ

লক্ষ্মীপুরের বাজারে সুঘ্রাণ ছড়াচ্ছে মৌসুমী ফল

লক্ষ্মীপুরের বাজারে সুঘ্রাণ ছড়াচ্ছে মৌসুমী ফল

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: পালাবদল এসেছে প্রকৃতিতে। বছর ঘুরে আবারও এসেছে ফলের মৌসুম। এ সময়ে সারাদেশেই চোখে পড়ে মৌসুমী নানা ধরণের ফলের। প্রতি বছরের মতো এবারও মৌসুমী ফলে ছেয়ে গেছে লক্ষ্মীপুরের ফলের বাজার। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় শহরের প্রতিটি মোড়ে-ই মৌসুমী ফলের সমারোহ। এসব ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, তালের শাঁস, আনারস ইত্যাদি। এসব ফলের গন্ধ সুবাস ছড়াচ্ছে প্রতিটি দোকান থেকে। মৌসুমী ফলের মধ্যে বর্তমানে বাজারগুলোতে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে আম ও লিচু। এছাড়া শহরের প্রায় প্রতিটি সড়কে ভ্যানে করে ফল বিক্রি করছেন অনেক মৌসুমী ফল ব্যবসায়ী। বাজার থেকে কিছুটা কম দামেই ফল বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ ভ্যানগুলোতে। শহরের:
আরও পড়ুন
ভোলায় তথ্য পেতে সাংবাদিকের কাছে ৩০ হাজার টাকা চেয়ে চিঠি

ভোলায় তথ্য পেতে সাংবাদিকের কাছে ৩০ হাজার টাকা চেয়ে চিঠি

ভোলা প্রতিনিধি: তথ্য অধিকার আইনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য চেয়ে ভোলা জেলা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলের কাছে আবেদন করেছিলেন তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম। গত ০৫জুন ইমেইল এর মাধ্যমে তথ্য চেয়ে তিনি আবেদন করেন। পরবর্তীতে ০৫জুন বুধবার নির্বাহী প্রকৌশলীর অফিসিয়াল ইমেইল থেকে সেই আবেদনের জবাব দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভোলা এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল স্বাক্ষরিত চিঠিতে তথ্য পাওয়ার জন্য সাংবাদিক সাদির হোসেন রাহিম কে ৩০ হাজার টাকা পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। তথ্য প্রাপ্তির আবেদনকারী সাদির হোসেন রাহিম তথ্য অধিকার আইন অনুযায়ী ০৯ ধরনের তথ্য চেয়েছিলেন।:
আরও পড়ুন
রাতদিন টুংটাং শব্দে মুখর কামারপাড়া

রাতদিন টুংটাং শব্দে মুখর কামারপাড়া

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লোহা পেটানোর ‘টুংটাং’ শব্দে মুখর এখন শহরের কামার পাড়া। কোরবানিকে কেন্দ্র করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি ও চাপাতি। এসব জিনিস দুই ধরনের লোহার উপকরণ দিয়ে তৈরি করা হয়। একটি স্প্রিং লোহা (পাকা লোহা) এবং আরেকটি কাঁচা লোহা। কামাররা জানান, লোহা ও কয়লার দাম গত বছরের চেয়ে এবার বেড়েছে। তাই গত বছরের চেয়ে এসব জিনিসের দামও বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দা, বটি, ছুরি ও চাপাতি তৈরিতে দম ফেলার ফুরসত নেই কামারদের। গতকাল বৃহস্পতিবার শহরের গোডাউন রোড, কালি বাজার রোড ও দক্ষিণ স্টেশন ঘুরে দেখা গেছে, দূর থেকেই পাওয়া:
আরও পড়ুন
৩৬ দিন পর লাশ উত্তোলন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

৩৬ দিন পর লাশ উত্তোলন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মৃত্যুর ৩৬ দিন পর মো.আলাউদ্দিন (২৬) নামে এক দিনমজুর যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের উপস্থিতিতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের একটি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।এর আগে, গত ১ মে উপজেলার যাদবপুর গ্রামে নরোত্তমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যার বাড়িতে ওই যুবককে নির্যাতনের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন উপজেলার বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় গত ৩ জুন নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে নরোত্তমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ.কে.এম:
আরও পড়ুন
আগামী তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে!

আগামী তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে!

দেশের বিভিন্ন স্থানে টানা তিনদিন হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তিনি:
আরও পড়ুন
নরসিংদীর এক হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

নরসিংদীর এক হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি; নরসিংদীতে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ঈদ উপহারের মধ্যে ছিলো চাল ১০ কেজি, ২ লিটার তেল, ১ কেজি ডাল,  ১ কেজি পেয়াজ , ২ কেজি আলু ও চিনি। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকার্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম:
আরও পড়ুন
সেনবাগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

সেনবাগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের কল্যানদি ইউনিয়ন ভূমি অফিসে ৮জুন হইতে ১৪ জুুন পর্যন্ত পর্যন্ত স্মার্ট সেবামূলক বিভিন্ন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল হোসেন। ভূমি কর্মকর্তা মোঃ আবুল হোসেন এলাকার জনগণকে ও জেলার সাহসী সাংবাদিক মোঃ বদিউজ্জামান( তুহিন) কে লিফলেট ও বুকলেট বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ভূমি উপ সহকারী কর্মকর্তা সাহাব উদ্দিন।
আরও পড়ুন
আদালতে মামলা করে বিপাকে রামগঞ্জের হতদরিদ্র আলী আকবর

আদালতে মামলা করে বিপাকে রামগঞ্জের হতদরিদ্র আলী আকবর

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী-সন্তানের উপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন হতদরিদ্র অটোরিকশা চালক আলী আকবরের পরিবার। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদীকে ভিবিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এবং বসত ঘরের চারদিক ঘিরে হাঁটার পথ বন্ধ করে দিয়েছে। সৃষ্ট ঘটনায় স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান আমির হোসেনকে বারবার বিষয়টি জানালে তারা কেউ কোন কর্নপাত করেননি। বুধবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়িতে গেলে ভুক্তভোগী আলী আকবর এর পরিবার সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়ির দুলাল মিয়ার ছেলে মোরশেদ আলম,দেলোয়ার হোসেনের ছেলে ফরিদ উদ্দিন, রাজন হোসেন, রহিম উদ্দিনের ছেলে দুলাল:
আরও পড়ুন
এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

এক ইলিশের দাম ৯৩৫০ টাকা!

লক্ষ্মীপুরের কমলনগরে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১২ জুন) মেঘনা নদীতে আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে রিয়াজ উদ্দিন নামের এক বেপারী কিনে নেন। এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন। জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারা দিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায়  মো: হাবিব(৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর মাদাম ব্রিজ এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।  এ ঘটনায়  ড্রাম ট্রাক চালক মো: জাফর কে (২৪) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত সদর থানার এসআই মো: মমিন। প্রত্যক্ষদশীরা  জানান,  সাইকেল আরোহী হাবিব ও ড্রাম ট্রাক উভয়েই ঝুমুরের দিকে যাচ্ছিলো। পিছন থেকে ড্রাম ট্রাক চালক হর্ন বাজালে হাবিব পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। নিহত হাবিব লক্ষ্মীপুর সদর উপজেলার বাঁঙাখা ইউনিয়নের এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী ছিলেন আটককৃত চালক জাফর হোসেন চর আলী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.