সারাদেশ

নবীনগরে পৌর মেয়রের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নবীনগরে পৌর মেয়রের পদত্যাগ দাবিতে মানববন্ধন

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদরের জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাসের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌরসভার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগর পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদার, অথচ মাসের পর মাস পানির নিচে তলিয়ে থাকে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের পদ্মপাড়া ও বিজয় পাড়ার রাস্তাগুলো। পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ারও কারণে শিক্ষার্থীরাসহ হাজারো এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ এবং জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া ওই এলাকার বাসিন্দা মাসুম জানান, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষে একটি পাকা:
আরও পড়ুন
রামগঞ্জ বন্ধু ফোরামের কমিটি গঠন : আহবায়ক ভিপি রফিক, সদস্য সচিব সোহাগ

রামগঞ্জ বন্ধু ফোরামের কমিটি গঠন : আহবায়ক ভিপি রফিক, সদস্য সচিব সোহাগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচের বন্ধু ফোরাম এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রামগঞ্জ কেপসিকাম রেস্টুরেন্টে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয়েছেন রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: রফিকুল ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম খলিল সোহাগ। কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সামছুল হক মিজান,ফারুক আলম,কামাল হেসেন,খালেদ হোসেন, রায়হান পাটোওয়ারী,এমরান হোসেন ভুঁইয়া, শেখ মনিরুজ্জামান, রেজাউল রাজুসহ ১১ জন। যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন আবদুর রহিম মিলন, সাইফুর রহমান মজনু, তোহিদুল ইসলাম, এনামুল হক:
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা পরিষদের ১ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জ উপজেলা পরিষদের ১ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদের ১ম মাসিক সাধারণ সভা ২০জুন উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহেদ শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার (লাভলী) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : স্বামী পলাতক

লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : স্বামী পলাতক

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, ঘরে রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী শিহাব উদ্দিন। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন৷ ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যান৷:
আরও পড়ুন
ঘুর্ণিঝড়ের ২৩ দিনেও সহযোগিতা পায়নি হোসেন

ঘুর্ণিঝড়ের ২৩ দিনেও সহযোগিতা পায়নি হোসেন

প্রদীপ কুমার রায় প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ঘুর্ণিঝড় রেমালে বসতঘরে বড় একটি রেইনট্রি গাছ ভেঙে পড়লে বাস্তুহারা হয়ে যায় হোসেন দেওয়ানের পরিবার। গত ২৭ মে (সোমবার) উপজেলার উত্তর চরবংশীর বেড়িবাঁধের পাশে এ ঘটনা ঘটে। সেদিন গাছ পড়ে ঘর ভেঙে গেলেও আহত হননি কেউ। ঘটনার পরদিন মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে বক্তব্য দেন হোসেন। ঘর ভাঙার করুণ দৃশ্যের ছবিও প্রকাশিত হয় কয়েকটি পত্রিকায়। হোসেন বলেন, ঘটনার তিনদিন পর আমি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলায় আবেদন করেছি। শুনেছি সম্প্রতি টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমি কিছুই পাইনি। কোনো প্রকার খাদ্য সহায়তাও দেয়নি। জানা যায়, গত শনিবার (১৫ জুন) স্থানীয় সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন 

লক্ষ্মীপুরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন 

মাহবুবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর): ঈদুল আযহার পরের দিন মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন 'সংস্করণ' ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট আশ্রাফুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসা ও এতিমখানার ৪০ জন ছাত্রদের মাঝে দুটি ছাগল কোরবানি প্রদান করা হয়। এসময় ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সালামি প্রদান, ইসলামিক অনুষ্ঠান পরিচালনা ও রান্নার আয়োজন শেষে একত্রে খাওয়ার আয়োজন করা হয়। সংস্করণ ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন মোরশেদ আলম জিহাদ, শোয়াইব আলী বেগ, আরাফ হোসেন মোল্লা, মহিউদ্দিন, মাহবুবুর রহমান, মাদরাসা প্রধান মাওলানা হাফেজ ইউসুফ, স্থানীয় ব্যবসায়ী পাটওয়ারী ফুডস'র রফিকুল ইসলাম বিপ্লব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "আমরা প্রতিটি ঈদেই চেষ্টা:
আরও পড়ুন
কমলনগরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন 

কমলনগরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন 

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:  পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে মাতাব্বরহাট একাদশ ক্লাবের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৯জুন (বুধবার) সংগঠন প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলমান ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে স্থানীয় দেড় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আগমণ ঘটে এবং রক্তের গ্রুপ সম্পর্কে না জানা মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মাতাব্বরহাট একাদশ ক্লাবের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ এর নেতৃত্বে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত আরো ছিলেন ক্লাবটির সদস্য আব্দুল মান্নান, জায়েদ হোসেন, আরিফ হোসেন, জহিরুল ইসলাম, মো মিরাজ, জানে আলম, মিল্লাদ, পাভেল প্রমুখ।
আরও পড়ুন
রায়পুরে পানিত ডুবে যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পানিত ডুবে যমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুরে পানিতে ডুবে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুরা হচ্ছে, দেবীপুর এলাকার আনোয়ার হোসেন পুটন এর মেয়ে ৪ বছরের হিরা আক্তার ও মুক্তা আক্তার। তারা দুইজনই যমজ বোন। এই মর্মান্তিক মৃত্যুতে নিহত শিশুর পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে ১০নং ইউনিয়ন ০২ নং ওয়ার্ড বাগানী বাড়ীতে।   বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার। তিনি গনমাধ্যমকর্মীদের বলেন,দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার:
আরও পড়ুন
‘বড়লোকেরা গোশত ফ্রিজে রাখে, আমাদের দেয় হাড্ডি-চর্বি’

‘বড়লোকেরা গোশত ফ্রিজে রাখে, আমাদের দেয় হাড্ডি-চর্বি’

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে ঈদুল আজহা খুশির দিন হলেও নিম্নবিত্ত, দরিদ্রদের জন্য এটি আক্ষেপের, হতাশার। বিত্তবানরা একাধিক পশু কোরবানি দিতে পারলেও অনেকে শেষ কবে মাংস খেয়েছেন বলতে পারেন না। এমনই আপেক্ষের সুরে এক নারী বলেন, ‘গরীবদের কেউ ভালোবাসে না, কেউ আমাদের খোঁজ নেয় না। শেষ কবে গোশত খেয়েছি মনে নেই।’ এই ঈদে একটু গোশত পাওয়ার আশায় জামালপুর থেকে থেকে ঢাকা এসেছেন ৬৫ বছর বয়সী ওই নারী সুফিয়া খাতুন। সারাদিন রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে যে গোশত সংগ্রহ করেছেন তাতে তার আরও কষ্ট বেড়েছে। অভিযোগের সুরে তিনি বলেন, ‘সবাই গোশত ফ্রিজে রাখে, আমাদের দেয় না। আমরা গোশত চাইলে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত আজ 

লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত আজ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া,হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল আজহা উদযাপন করছেন। আজ রবিবার (১৬ জুন) সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ।  এছাড়া ও এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীতে কুরবানির অংশ হিসেবে পশু জবাই সম্পন্ন করেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.