সারাদেশ

সাহিত্য বিষয়ক মতবিনিময়-কবিতা আবৃত্তি অনুষ্ঠান

সাহিত্য বিষয়ক মতবিনিময়-কবিতা আবৃত্তি অনুষ্ঠান

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ (লজেসাস) এর আয়োজনে জাতীয়-আন্তর্জাতিক ও স্থানীয় প্রেক্ষাপটে সাহিত্য- সাংস্কৃতিক-আর্থসামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় -কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। সোমবার (৮জুলাই) বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব এর হল রুমে এ আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সভাপতি ডাঃ মো. সালাহ উদ্দিন শরীফ এর সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নিউইউয়র্ক প্রবাসী প্রফেসর ইমাম উদ্দীন চৌধুরী কিরণ। সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

 রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদে ৪র্থ দিনের মত ( ঢাকা-খুলনা ) মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা। সোমবার (০৮ জুলাই) বিকাল ৩:৩০ এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরপাথালিয়া হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 'জ্বালরে জালো, আগুন জ্বালো' 'কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো',:
আরও পড়ুন
রায়পুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মাদকসেবীদের দখলে!

রায়পুরে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মাদকসেবীদের দখলে!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:     অযত্ন আর অবহেলায় পড়ে আছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরের রায়পুর শহরের আলিয়া কামিল মাদ্রাসার মাঠে মুক্তিযুদ্ধ ক্যাম্প। প্রায় ৫ বছর আগে এলজিইডির তত্ত্বাবধানে ৩৪ লাখ টাকা ব্যয়ে জাদুঘরটি করা হয়েছিল। এটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। দরজা-জানালা খুলে নিয়ে গেছে মাদকসেবীরা। স্থানীয়রা জানান, আলিয়া মাদ্রাসা মাঠে ১৯৭১ সালে রায়পুরের মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা এ স্থানটিতে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর ঘোষণা করেন। ২০২০ সালে মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এলজিইডির তত্ত্বাবধানে ৩৪ লাখ টাকা ব্যয়ে ওই জাদুঘর স্তম্ভটি নির্মাণ করেছিলেন। সেটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত। গত ২৭ জুলাই রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষিকা’কে রাজকীয় বিদায় সংবর্ধনা

রামগঞ্জে শিক্ষিকা’কে রাজকীয় বিদায় সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহানারা বেগম এর শিক্ষকতায় ৪০বছরের জীবন শেষে ফুলের শুভেচ্ছা,মোটর সাইকেল বহর ও ফুল সজ্জিত গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার(৭জুলাই)পৌর টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাত্তন শিক্ষার্থী,ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শাহানারা বেগম দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার জীবনে ৩৭ ত্রিশ বছর পার করছেন নিজ গ্রামের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,এই মানুষ গড়ার কারিগরের হাতে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে,অনেক রয়েছেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিত নিয়জিত। তাই প্রিয় ম্যাডাম কে রাজকিয় বিদায়ের মাধ্যমে রামগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বিদ্যালয়ের:
আরও পড়ুন
সাত মাসে কোরআনের হাফেজ ফাহিম

সাত মাসে কোরআনের হাফেজ ফাহিম

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ওমর ফারুক ফাহিম নামের এক শিশু শিক্ষার্থী। তার বয়স ১১ বছর। দ্রুত সময়ে ৩০ পারা কোরআন হিফজ করায় আনন্দিত ফাহিমের পরিবার ও শিক্ষকরা। ফাহিমের মাধ্যমে তার সহপাঠীরাও উৎসাহ পাবে বলে মনে করেন শিক্ষকরা। ফাহিম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বেপারী বাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার মাঝিরগাঁও মাদ্রাসা-ই দারুল উলুম মাদানিয়ার (সাবেক মনিকানন) ছাত্র। ওমর ফারুক ফাহিম বলেন, বাবা-মা আমাকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এজন্য আমাকে মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করান। আমি তাদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে কোরআন পড়তে শুরু করি। মুসলিম হিসেবে কোরআনে হাফেজ হওয়া আমার জন্য সর্বোচ্চ পাওয়া।:
আরও পড়ুন
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেলে বগুড়া সদরের সেউজগাড়ি এলাকার পালপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ। নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুড়িল এলাকার অতশী রানি (৪০), আদমদিঘীর নরেশ মহন্ত (৫০), শাজাহানপুরের রঞ্জিত মহন্ত (৪০)।   জানা যায়, সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার ওপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে:
আরও পড়ুন
কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

কোটাবিরোধী আন্দোলন, সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে ২০১৮ সালে দেশজুড়ে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পায়। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর কোটা বাতিলে ফের একাট্টা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১ জুলাই আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় আজ রোববার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের যোগাযোগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার আহ্বান জানানো হয়েছে। ফলে এবারের কোটাবিরোধী আন্দোলনও বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা। সরকারি চাকরিতে কোটা বাতিল করে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

লক্ষ্মীপুর প্রতিনিনিধি:   লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় আবুল কাশেম নামে একজন নিহত হয়েছে। শনিবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরহাট বাজার এলাকা এই দূর্ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় এলাকাবাসী। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। নিহত আবুৃল কাশেম সদর উপজেলার শাকচর ইউনিয়েনের মৃত বশির উল্যার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,  রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। এসময় রাস্তারপাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে:
আরও পড়ুন
কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মমিনুল হক রুবেল,ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাধারন শিক্ষার্থীরা। শনিবার(৬ জুলাই) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল বাতিল, সব কোটার পরিমাণ ১০ শতাংশের নিচে কমিয়ে আনা,একজন কোটা সুবিধা ভোগকারী জীবনে যেকোনো পর্যায়ে একবার মাত্র কোটা সুবিধা নেওয়া ও কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন দাবি উল্লেখ করেন। আন্দোলনে অংশ নিয়ে বক্তারা আরো বলেন, কোটা থাকা কোনো দেশের জন্য শুভলক্ষণ না। কিন্তু আমাদের দেশটা যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে সাংবিধানিক ভাবেই তাদেরকে সেটার প্রতিদান দেওয়া হয়েছে এবং সেটার ফল তাদের বর্তমান প্রজন্মও এখন:
আরও পড়ুন
রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাছ গ্রেপ্তার

রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাছ গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি রয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবীবুর রহমান বলেন, বাঘা থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.