বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় বোনের সামনে বোনের মৃত্যু,  একজন মুমূর্ষু 

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় বোনের সামনে বোনের মৃত্যু,  একজন মুমূর্ষু 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় দাড়িঁয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকসার ধাক্কা লেগে নাছিমা আক্তার (২৫) নামে এক নারী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত নাছিমা আক্তার রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতরা হচ্ছে, নিহত নারীর বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকসা চালক। তবে গুরুতর আহত ফারজানা আক্তারের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত দুই নারী অটোরিকসার যাত্রী ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকসা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্চিলেন:
আরও পড়ুন
রামগঞ্জে কাজী হোটেল সহ ২ হোটেল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে কাজী হোটেল সহ ২ হোটেল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশন করার দায়ে রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের কাজী হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন ও পৌর স্যানেটারি ইন্সফেক্টর আলমগীর কবির হোটেলটি পরিদর্শন করে আগামী ১ সপ্তাহের জন্য কাজী হোটেলের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া রামগঞ্জ মেইন সড়কের আয়েশা রেস্টুরেন্ট মালিককে বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

রামগঞ্জে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। উপজেলাস্থ লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। লামচর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মনির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, রামগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা এ্যাড. মহসিন কবির:
আরও পড়ুন
সাংবাদিক আবদুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

সাংবাদিক আবদুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে  ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী  পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও  সাব- রেজিস্ট্রার মোরশেদ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফয়েজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজির হাট উপকূল কলেজ সাবেক অধ্যক্ষ ও জেএসডি'র উপজেলা সভাপতি আবদুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম কাদের, জেলা ফুটবল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, তদন্ত কমিটি গঠন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গ্রীণ লীফ ফিলিং স্টেশনের গ্যাস রিফিলের সময়  বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালক মো. রুবেল ও ও গ্যারেজ মেকানিক আবুল কালাম  নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হয়েছে। এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে বাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রামগঞ্জে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রামগঞ্জ উপজেলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, একটি সুরম্য অট্টালিকা যেমন টিকে থাকে তার ভিত্তির উপর, জাতির মেরুদন্ড অটুট রাখতে হলে তার ভিত প্রাথমিক শিক্ষাকে মজবুত করতে হবে। এসময় প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার্থীদের একজন সুদক্ষ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গড়ে:
আরও পড়ুন
তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কাট্যাগরী ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। এ সময় প্রধান অতিথি বলেন, নারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা জয়িতা। একজন নারীও নেই যে তারা:
আরও পড়ুন
রামগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

রামগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ৫ জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রামগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা নারী রামগঞ্জ পৌরসভার শ্রীপুর গ্রামের সাহিনুর বেগম, বাঁশঘর গ্রামের হালিমা আক্তার, সাহারপাড়া গ্রামের তাহেরা বেগম, উত্তর দরবেশপুর গ্রামের নাছরিন আক্তার ও নোয়াগাঁও গ্রামের নাসরিন আক্তারের হাতে সম্মাননা ক্রেস্টসহ সনদপত্র তুলে দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তারসহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (৯ডিসেম্বর) মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা কাজী আলী হোসেনের সভাপতিত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলনসহ পেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়েছে। পরে মানববন্ধন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম এ রহিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, অবসরপ্রাপ্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.