বনানীতে বিপুল মাদকসহ জিএমজি গ্রুপের পরিচালক আটক

বনানীতে বিপুল মাদকসহ জিএমজি গ্রুপের পরিচালক আটক

রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় বিপুল মাদক জব্দ করা হয়। আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বানানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। তল্লাশিকালে জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালককে আটক করা হয়েছে। তার নাম সেলিম সাত্তার। বিষয়টি নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, আগাম তথ্যের ভিত্তিতে বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে অভিযান চালিয়ে বিপুল বিদেশি লিকার, এমডিএমএ ও সিন্থেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে। মেহেদী হাসান আরও জানান, এ ঘটনায় সেলিম নামে একজনকে আটক:
আরও পড়ুন
বরগুনায় গাড়ি বহরে আগুন; আ’লীগ ও বিএনপির  সংঘর্ষ

বরগুনায় গাড়ি বহরে আগুন; আ’লীগ ও বিএনপির সংঘর্ষ

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির গাড়ি বহরে রবিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ। তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে আসছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি। তার গাড়ি বহর পাথরঘাটার সিএনবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পিটিয়ে আহত করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে। এই ঘটনায় এলাকায় বর্তমানে চরম থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর:
আরও পড়ুন
‘‘জেলা পরিষদ নির্বাচন” আ’লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

‘‘জেলা পরিষদ নির্বাচন” আ’লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। আজ (৪ সেেপ্টম্বর) রোববার সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। এই মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন
রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ৯৫-৯৭ শিক্ষার্থীদের মিলনমেলা

রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ৯৫-৯৭ শিক্ষার্থীদের মিলনমেলা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে। মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন,:
আরও পড়ুন
হারানো মোবাইল উদ্ধার করে দিলেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

হারানো মোবাইল উদ্ধার করে দিলেন কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম

মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।
আরও পড়ুন
সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা আমাকে নিয়ন্ত্রণ করা অন্যায় না। তবে আপনি সাংবাদিক হয়েছেন বলে কোনো একাউন্টিবিলিটি থাকতে পারে না, এটা ঠিক নয়। যাদি তাই মনে করেন, তাহলে আপনিও ভুল কাজ করবেন। খারাপ কাজ করবেন। সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেম অডিটোরিয়ামে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সুইডেনের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। একটা বিষয় নিয়ে তারা সংবাদ করেছিল। যেখানে আমার প্রত্যেকটা নিউজের এগেইনেস্টে মামলা করার সুযোগ আছে। যার মধ্যে দিয়ে:
আরও পড়ুন
নোয়াখালীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী মাইজদী রশিদ কলোনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি শাহজাহান এর বাসভবনে ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জিএস মঞ্জুরুল আজিম ( সুমম), জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি পলাশ ( ভিপি পলাশ), জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, জেলা ছাত্রদল:
আরও পড়ুন
বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক মারাত্মক আহত হন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের:
আরও পড়ুন
সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি  বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর আগে, গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা:
আরও পড়ুন
আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি: বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে ভোর ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন। বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোষ্টার প্রকাশিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.