রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৬

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১২১ পিস ইয়াবা, ১৫২ দশমিক ৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের মতবিনিময় সভা

রামগঞ্জে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের মতবিনিময় সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের সাথে রামগঞ্জ উপজেলার সকল শ্রেনি-পেশার সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) কান্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ । এই সময়ে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমিন., পৌর:
আরও পড়ুন
চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধ: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের এর বিশেষ আয়োজনে “ আমি ও বিসিএস ক্যাডার হবো ” শীর্ষক সেমিনার মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ টি- হোসেন বেগম বদরুন্নেসা হোসেন বৃওি প্রদান অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর সারাদিন ব্যাপি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল হক।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ আবু তাহের ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার হাসপাতাল লিঃ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামায়াতের অফিসে পুলিশের অভিযান, আটক ২

লক্ষ্মীপুরে জামায়াতের অফিসে পুলিশের অভিযান, আটক ২

লক্ষ্মীপুরে জামায়াতের একটি অফিসে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ জনকে আটকও করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই গোপন সংবাদে শহরের দক্ষিণ তেহমুণী এলাকায় ওই অভিযান শুরু করে পুলিশ। পরে আবদুর রহমান (৫০) ও মো. সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ে সদর উপজেলার বাসিন্দা। বিকেল পৌনে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসটি ঘিরে রেখেছেন।  অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক। পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। জামায়াতের ওই অফিসে বিপুল পরিমাণ জিহাদি বই রয়েছে।:
আরও পড়ুন
মাদার তেরেসাঁ পুরস্কার পেলেন ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ

মাদার তেরেসাঁ পুরস্কার পেলেন ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক তরুণ প্রজন্মের আইকন নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ এর একান্ত আস্থাভাজন নুর হোসেন মাসুদ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসাঁ মেমোরিয়াল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার এ ভূষিত হয়েছেন।
আরও পড়ুন
চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

চরভদ্রাসনে মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম। এ সময় শতাধিক মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাগণ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা কে অনেক অনেক ধন্যবাদ জানান তারা আরো বলেন আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান যেই কারনে এমন একটি অনুষ্ঠান করতে পেরেছেন।
আরও পড়ুন
দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার ঘোষণা করা হয়েছে তারিখ। স্থগিত পরীক্ষাগুলো অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।  প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার।
আরও পড়ুন
রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে সন্তান জন্ম দিয়ে সকালে পরীক্ষার হলে রুনা

রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসে গণিত পরীক্ষা দিচ্ছেন রুনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্রসচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পরীক্ষার্থী সুস্থ আছে। আজকের গণিত পরীক্ষায় ৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছে। রুনা কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। পরীক্ষার্থী রুনা আক্তার বলেন, গতকাল রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা:
আরও পড়ুন
দেশে ফিরে সাবিনাদের পুরস্কৃত করবেন শেখ হাসিনা

দেশে ফিরে সাবিনাদের পুরস্কৃত করবেন শেখ হাসিনা

বাংলাদেশ ফুটবলে দীর্ঘ দিনের ট্রফি খরা ঘুচিয়েছেন সাবিনা-কৃষ্ণারা। একের পর এক ব্যর্থতায় সমর্থকদের হৃদয়ের ক্ষতে মলম ছিল বাংলাদেশে জাতীয় নারী দলের এই সাফল্য। তবে তাদেরকে পুরস্কার দেবার কথা উঠলেই শুরু হয়ে যায় বাফুফের গড়িমসি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে ফিরে সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করবেন তিনি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ইভিএমে ২ নভেম্বর চার পৌরসভা ও এক উপজেলায় ভোট

ইভিএমে ২ নভেম্বর চার পৌরসভা ও এক উপজেলায় ভোট

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেশের চার পৌরসভা ও এক উপজেলা পরিষদের নির্বাচন হবে। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত এই ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। যে চার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- দিনাজপুরের পার্বতীপুর, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, সবগুলো নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এসব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.