লক্ষ্মীপুরে বন্ধুকে হত্যা:  তিন বন্ধুর যাবজ্জীবন

লক্ষ্মীপুরে বন্ধুকে হত্যা: তিন বন্ধুর যাবজ্জীবন

লক্ষ্মীপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর গলায় বেল্ট পেঁচিয়ে মেহেরাজ হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় তিন বন্ধুর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের জেরে মেহেরাজকে হত্যা করা হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন - আবদুল্লাহ আল মামুন, সজিব আহমদ ও তানভীর হোসেন বিজয়। মামুন নোয়াখালীর:
আরও পড়ুন
বিদ্যুৎহীন লক্ষ্মীপুর, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন

বিদ্যুৎহীন লক্ষ্মীপুর, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে লক্ষ্মীপুরে গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ায় পুরো জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তীব্র ঝোড়ো হাওয়ার কারণে গতকাল সোমবার সকাল থেকেই জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকেও বিদ্যুৎ আসেনি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দিন সময় লাগতে পারে। এ জন্য আজ সকাল থেকে পুরো জেলায় পল্লী বিদ্যুতের ১২০টি দল কাজ করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বিকেলের পর থেকে জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি। এভাবে টানা বিদ্যুৎ:
আরও পড়ুন
নোয়াখালীতে কর্মকর্তাদের ছুটি বাতিল,  ৪০১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নোয়াখালীতে কর্মকর্তাদের ছুটি বাতিল, ৪০১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় ৪০১ আশ্রয়কেন্দ্র খোলা হয়। আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে নিজ সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জেলা প্রশাসক জানান, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খুলেছি। সেইসঙ্গে উপকূলে ৮ হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম, সার্বক্ষণিক মোবাইল টিম আগে থেকেই প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সহায়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ১শ’ ৮৫ আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত

লক্ষ্মীপুরে ১শ’ ৮৫ আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সাইক্লোন শেল্টারসহ ১শ’ ৮৫টি আশ্রয়ন কেন্দ্র ও ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গতকাল রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে জরুরী সভা ডেকে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ তথ্যগুলো নিশ্চিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আহম্মদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে:
আরও পড়ুন
চাটখিলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

চাটখিলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মো বদিউজ্জামান ( তুহিন),নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল থানার উদ্যোগে রবিবার সকালে থানা চত্তরে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সমাবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম। উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্প্রতি পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব পিপিএম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারমান হায়দার কাজল, এমরুল চৌধুরী রাসেল, মজিবুর রহমান নান্টু, সাবেক পৌর কাউন্সিলর আহসান হাবীব সমির, ভিপি মিজানুর রহমান, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 জেলায় আজ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত  হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। এসময় বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি:
আরও পড়ুন
নরসিংদীতে জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন

নরসিংদীতে জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নরসিংদীতেও জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বিআরটিএ নরসিংদী সার্কেলের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ নরসিংদীর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের নিজেদের। আমরা যদি যার যার:
আরও পড়ুন
খুলনায় বিএনপির সমাবেশ জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ!

খুলনায় বিএনপির সমাবেশ জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ!

বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে। চট্টগ্রাম ও ময়মনসিংহের পর আজ শনিবার খুলনায় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দুপুর ২টায় শহরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সামনে রেখে গতকাল শুক্রবার সকাল থেকে খুলনায় শুরু হয়েছে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট। তবে দলটির সমর্থকরা ওসব পাত্তা না দিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে। বেশির ভাগ নেতা–কর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতা–কর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেকেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন:
আরও পড়ুন
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩!

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩!

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে। আজ শনিবার (২২অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৩১ পিস ইয়াবা, ২৬ গ্রাম:
আরও পড়ুন
ময়মনসিংহে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে। জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.