লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যার ঘটনার মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরও ৫ আসামিকে বেকসুর খালাদ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. কাউসার, সাইফুল ইসলাম, মো. সিরাজ, আলাউদ্দিন আলো, মো. আউয়াল, মো. রাজু, মো. জাকের, মো. তুহিন। খালাসপ্রাপ্তরা হলেন মো. সুমন, মো. সুজন, সজিব হোসেন, রিয়াজ প্রকাশ চিতা:
