চরভদ্রাসনে বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন,

চরভদ্রাসনে বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন,

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকায় কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি মোর্শেদ। পরে বিয়েবাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকার কেএম ডাঙ্গী গ্রামের এক প্রবাসীর মাদরাসা পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার সৌদি প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তার গায়ে হলুদ সম্পন্ন হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে বিয়ে বাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপির অনশণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপির অনশণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে অনশন অনুষ্টিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (১৩ অক্টোবর) শহরের গোডাউন রোডস্থ শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবনের সামনে এ অনশণ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। সভাপতির স্বাগত বক্তব্যে এডভোকেট হাসিবুর রহমান বলেন, আপনারা এ প্রখর রোদ অপেক্ষা করে এই অনশনে এসেছেন, এটাই প্রমাণ করে আগামীতে আপনাদের উত্তাপে এই সরকার হঠাবে। আমরা জনগণের পতিষ্ঠার মাধ্যমে, যদি বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে:
আরও পড়ুন
বিএমজিটি’র লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটি গঠন

বিএমজিটি’র লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সদর উপজেলা পূর্ব শাখার ত্রি- বার্ষিক সম্মেলন  যাদৈয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সদ্য নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুর রহমান এর উপস্থাপনায় এবং সদর উপজেলা (পূর্ব) সভাপতি কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন :বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার যুগ্ম সাধারন হাবিবুর রহমান ও কামাল উদ্দিন,সহ- সাধারন সম্পাদক আব্দুল মতিন,  সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল,সহ- সাংগঠনিক:
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলী অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলী অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: ফিলিস্তিনের সমর্থনে এবং অবৈধ ইসরায়লী অগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহ।এছাড়াও সম্মিলিত ওলামায়েকেরামের ব্যানারে আরেকটি মিছিল হয়। আজ শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতি তার বক্তব্য বলেন, ১৯৪৬ সাল থেকে অবৈধ ইসরায়েল ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনে আগ্রাসন, নির্যাতন, খুন চালাচ্ছে। তখন থেকে জাতিসংঘ কিংবা ওয়াইসির জোরালো কোনো ভূমিকা:
আরও পড়ুন
রায়পুরে ছিনতাইয়ের জন্য অটোরিক্সা চালক হত্যা

রায়পুরে ছিনতাইয়ের জন্য অটোরিক্সা চালক হত্যা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে শাহ আলম স্বপন (৪৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে। শাহ আলম পেশায় অটোরিকশার ড্রাইভার ছিলেন। লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের কুদ্দুস হাওলাদার বাড়ির বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম শাহাজাহান। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১১টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে তাঁর অটোরিকশা ও ব্যবহৃত মোবাইলটিওর হদিস পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়:
আরও পড়ুন
অপেক্ষার প্রহর শেষে লক্ষ্মীপুরে ওয়াফেল স্টেটের শুভ উদ্বোধন

অপেক্ষার প্রহর শেষে লক্ষ্মীপুরে ওয়াফেল স্টেটের শুভ উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে এই প্রথম উদ্বোধন হলো ওয়াফেল স্টেটের। শুক্রবার (১৩ ই অক্টোবর) বেলা ১১ টায় লক্ষ্মীপুর গার্লস স্কুলের পূর্ব পাশে, রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে আশেপাশের ব্যবসায়ি, পথচারী ও মদিনাতুল উলূম রহমতে আলম ইসলামিক মিশন মাদ্রাসার হুজুর ও ছাত্রদেরকে নিয়ে মিলাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু সহ ফিতা কাঁটার মাধ্যমে ওয়াফেল স্টেটের শুভ উদ্বোধন হয়। মানসম্পূর্ণ খাবারের সুসজ্জিত পরিবেশ ওয়াফেল স্টেটের চারিপাশ। উন্নত মানের ডেকোরেশনে এইখানে আছে টেডির সাথে ছবি তোলার সুযোগ। এইখানে আছে নচিলা চকো, নচিলা ওভারলোড, নচিলা ফুড মিক্স, নাটস বানানা,প্রিমিয়াম ব্লুবেরি, চকোলেট উইথ আইস্ক্রিম,নচিলা লিচ লোডেট, প্রিমিয়াম স্ট্রোবেরি,নচিলা প্রিমিয়াম আইস্ক্রিম, চকোলেট ওভারলোড ও ওয়াফেল স্টেটের:
আরও পড়ুন
বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে : আইজিপি

বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে : আইজিপি

প্রতিবেদক,রাজশাহী : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালনের জন্য ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর ) সকালে রাজশাহীর সারদায় পুলিশের প্রশিক্ষণের পাদপীঠ শতবর্ষের ঐতিহ্যবাহী ‘হোম অব পুলিশ’ খ্যাত বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২১ ব্যাচের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমীর:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে স্মার্ট ক্লাবের উদ্বোধন

নরসিংদীর মনোহরদীতে স্মার্ট ক্লাবের উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "Smart Club, Smart Generation এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শিক্ষা বান্ধব স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়ে তোলার অভিপ্রায়ে উপজেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব গঠন /পুনরুজ্জীবিতকরণে মনোহরদী উপজেলা প্রশাসনের এটি একটি বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উচ্চ বিদ্যালয়ে এ স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়। পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুূূদ আলম মাসুমের সঞ্চালনায় ও পীরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল:
আরও পড়ুন
ঢাকা মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পাঁচ নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চার নবজাতককে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে।  ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার পাঁচ সন্তান জন্ম দেন । ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বলেন, 'বাচ্চাগুলো প্রিম্যাচিউর, ওজন অনেক কম। তিনটি মেয়ে ও একটি ছেলে এখ এনআইসিইউতে রয়েছে।'
আরও পড়ুন
রাজশাহীতে কোটি টাকা মুক্তিপন না পেয়ে যুবককে হত্যা

রাজশাহীতে কোটি টাকা মুক্তিপন না পেয়ে যুবককে হত্যা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ আরিফুল হক চৌধুরী রিপন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। নিহত যুবকের নাম মাহফুজুর হোসেন সুজন (৩৮)। তার বাড়ি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায়। নিহত সুজনের বাবার নাম মোহাম্মদ মর্তুজা হোসেন। গ্রেপ্তার ব্যক্তির আরিফুল হক চৌধুরী ওরফে রিপন নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামের মৃত হামিদুল হকের ছেলে। তিনি নগরীর শাহমখদুম থানার সন্তোষপুর মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন। রিপন সুজনের বন্ধু। কৌশলে অপহরণ করার পর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.