ডুমুরিয়া-ফুলতলা আসনে বিএনপি-জামায়াত’র ভোট নিয়ে ২ প্রার্থী চিন্তিত

ডুমুরিয়া-ফুলতলা আসনে বিএনপি-জামায়াত’র ভোট নিয়ে ২ প্রার্থী চিন্তিত

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি: ডুমুরিয়া-ফুলতলা আসনে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করলেও নির্বাচনী মাঠ গরম রয়েছে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীরা। দুই প্রার্থীর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে দুই উপজেলা। তবে ওয়ার্কস পার্টির প্রার্থী সেলিম আকতার স্বপন'র কিছু পোষ্টারও দেখা গেছে। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ঈগল'র প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের হয়ে কাজ করছেন। এলাকার বাসিন্দা ডাঃ আশরাফ হোসেন  বললেন, প্রচার-প্রচারে দুজনই তো সমান সমান, কে জিতবেন, বলা যায় না তবে বিরোধী বি,এনপি ও জামায়াত দল যার দিকে যাবে তারই বিজয়ের সম্ভাবনা। ২ প্রার্থী ওদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে:
আরও পড়ুন
সনাতন ধর্মাবলম্বীর উদ্যেগে নৌকার প্রচার – প্রচারণা।

সনাতন ধর্মাবলম্বীর উদ্যেগে নৌকার প্রচার – প্রচারণা।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে নৌকার গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে পৌর শহর ৯ নং ওয়ার্ডের জোড় দিঘীর পাড় থেকে গণসংযোগ শুরু হয়ে মিছিলে পরিণত হয়। পরে মিছিলটি আইয়ুবালী ব্রিজ, পানির টাঙ্কি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জোড় দিঘীর পাড়ে এসো মিলিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ দাস, রাধা গভিনাদ, ড. তপন চন্দ্র মজুমদার, নারায়ণ চন্দ্র শীল,নয়ন সাহা দীপু, পিয়াস চন্দ্র শীল,সমির দাসসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। মিছিল শেষে সমসেরাবাদ পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র দাস বলেন, লক্ষ্মীপুরে আমরা সনাতনী সমাজ একত্রিত হয়েছি নৌকাকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসনে ১২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুর-২ আসনে ১২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) আসনে ভোট কেন্দ্রে সংখ্যা ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হলেও এর মধ্যেও আবার ৬০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে রায়পুর থানা ও জেলা পুলিশ। রায়পুর উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলার সাধারণ ভোটন্দ্রগুলোতে দুই জন অস্ত্রধারী পুলিশ, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার ও ভিডিপি সদস্য এবং এক অথবা দুই জন করে প্রতিটি কেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য মোতায়েন করা হবে। অপরদিকে, সাধারণ ভোট কেন্দ্রগুলোতে তিন জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চার জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং প্রতি কেন্দ্রে ১২:
আরও পড়ুন
আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন: স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের

আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন: স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ বলেছেন, আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন। ফরিদপুরের বিজয়ের দিন। এই দিন জনগণ ব্যালটের মাধ্যমে সকল অনিয়ম অত্যাচারের জবাব দিয়ে দিবে। জনগণ রুখে দাঁড়ালে কোন সন্ত্রাসীই টিকতে পারবে না। চাঁদাবাজ, দখলবাজদের সময় ফুরিয়ে এসেছে। এই শহরে সন্ত্রাসীরা আর বেশি দিন টিকতে পারবে না। বৃহস্পতিবার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ কে আজাদ বলেন, আমি কখনো এতোবড় জনসভায় বক্তব্য দেয়নি। এতো মানুষ আমি কখনো দেখিনি। মানুষ মাঠে জায়গা না পেয়ে রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। মাঠে যত মানুষ আছে, আশপাশের রাস্তার এর চেয়ে:
আরও পড়ুন
নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ঈগল প্রতীকের সেলিনা ইসলামকে কারণ দর্শাতে বলা হয়। এতে বলা হয়, জাতীয় একটি অনলাইন পত্রিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলেছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। একইদিন সকালে জেলা আওয়ামী:
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের প্রচারে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ২৪

ওবায়দুল কাদেরের প্রচারে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ২৪

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহা­ট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রচারে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, সংযোগ কেটে দেওয়া হয় প্রচার মাইকের। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু ও উপজেলা যুবলীগের সভাপতি আবিরের নেতৃত্বে তিনটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল:
আরও পড়ুন
সেনবাগ বিজবাগের জসিম উদ্দিন মিথ্যা মামলা জেল থেকে মুক্ত

সেনবাগ বিজবাগের জসিম উদ্দিন মিথ্যা মামলা জেল থেকে মুক্ত

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের কৃতি সন্তান গরীব দুঃখী মেহনতি মানুষের নয়ন মনি বিজবাগ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলের ছোট ভাই জসিম উদ্দিন ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ৪ জানুয়ারি নোয়াখালী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন। এবং ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থীর শেষ জনসভায় জনস্রোত

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থীর শেষ জনসভায় জনস্রোত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর -২ রায়পুর আসনে (রায়পুর ও সদর আংশিক) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন এর নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবার বিকালে পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ জনসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট প্রমুখ।সভায় প্রধান অতিথির:
আরও পড়ুন
নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা নিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর)  বিকালে জেলা শহরের ঝুমুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। এসময় তিনি বলেন, সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে । এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকার ব্যপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার  পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদুৎ স্পষ্টে যুবকের মৃত্যু 

লক্ষ্মীপুরে বিদুৎ স্পষ্টে যুবকের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় কৃষি ক্ষেতের মোটরে থাকা বিদ্যুৎ স্পৃষ্টে মো: ইমন হোসেন (১৮) পিতা: ইসমাইল হোসেন  নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইমন চন্দ্রগন্জ থানার চর ওমারখিলের করইতলার গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। বিষটি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল কতৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, ইমন তাদের নিজস্ব কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্য পানির মোটর লাগায়। এতে থাকা বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.