দলীয় গোলাম হয়ে কাজ করতে চাইনা- লক্ষ্মীপুরে বিক্ষোভে পুলিশ
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দলীয় সরকার যাতে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরপেক্ষ এবং যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। সেই সঙ্গে তারা পুলিশ হত্যা ও ছাত্র আন্দোলন দমাতে বিক্ষোভের মুখে পুলিশ সদস্যদের ঠেলে দেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চেয়েছেন তারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে তারা এ বিক্ষোভ করেন। পুলিশের এসব সদস্যদের দাবিগুলো হচ্ছে- ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশ হত্যাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং প্রতিটি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া,:
