রামগঞ্জে জামায়াতের কর্মীসভায় নিহত রাকিবের বাবাকে আর্থিক সহায়তা প্রদান
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোঃ রাকিবের বাবাকে দুই লাখ টাকা সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকালে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিহত রাকিবের পরিবারকে সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা আমীর মুহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম নায়েবে আমীর (সাবেক এমপি) অধ্যাপক মুজিবুর রহমান। এসময় বিশেষ অতিথির:
