রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মান
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কবুতরের নেছা নামক একজন বিধবার মালিকীয় সম্পত্তিতে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৯সেপ্টেম্বর রবিবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বকসি বেপারি বাড়িতে। সড়জমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জসিমের নেতৃত্বে লেবাররা ভবনের নির্মান কাজ অব্যাহত রেখেছেন। ভুক্তভোগী মামলার বাদিনী কবুতরের নেছা নাগমুদ গ্রামের বকসি বেপারি বাড়ির মরহুম আব্দুল লতিফ মেম্বার এর স্ত্রী কবুতরের নেছা তার ছেলে মো: আব্দুল বারেক,পুত্র বধু শাহনাজ বেগম জানিয়েছেন একই বাড়ির জসিম উদ্দিন, ঝন্টু, গংদের নেতৃত্বে বহিরাগত দুর্বৃত্তরা দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের মালিকীয় ও দখলীকৃত সম্পত্তি বেদখলের চেষ্টা করেন।:
