রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অটোরিকশা চুরির অভিযোগে মো. রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক রাব্বি উপজেলার কেরোয়া গ্রামের মনির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বহির্বিভাগের সামনে পার্ক করে রাখা একটি অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে দায়িত্বরত  আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। হাসপাতাল ও আনসার সূত্রে জানা যায়, আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে দুটি মোবাইল ফোন, দুটি অটোরিকশার চাবি:
আরও পড়ুন
ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

ডুমুরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়ার  বরাতিয়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আবু সাইদ শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা  হয়। গ্রেফতারকৃত আবু সাইদ শেখ (৩৬):
আরও পড়ুন
রামগঞ্জের শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

রামগঞ্জের শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। ¯’ানীয় একটি মহলের সাথে আঁতাত করে সরকারি সম্পত্তির এহেনো ব্যবহারে বিদ্যালয়টির অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় পশ্চিম শেফালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পাশ ঘেঁষেই বিদ্যালয়ের  সম্পত্তিতেই নির্মাণ করা হয়েছে দুটি দোকানঘর। বর্তমানে ওই দু'টি দোকান ঘরই ভাড়ায় পরিচালিত হ”েছ যা বিধি সম্মত নয়। সৃষৃট বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি মজুমদার জানান, বিগত উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমানের সময় ২০২১ সনে তিনি অত্র বিদ্যালয়ে এসেছেন। এরপর:
আরও পড়ুন
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর  ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর  ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার পর্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমাদের নেতা তারেক রহমানের যে ভিশন, সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে কঠিন ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে:
আরও পড়ুন
রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় উৎপাদনশীলতা  দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে  র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন
রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ  সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা (অতিরিক্ত  দায়িত্ব) শুভ্রজিত রায়। সেমিনারে মূল বক্তা ছিলেন টপ-রেটেড ফ্রিল্যান্সার ও এনএসডিএ সার্টিফায়েড (লেভেল-৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মো. সোলাইমান  শেখ নিশান। সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত শিক্ষার:
আরও পড়ুন
রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায়  দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রবীণ ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং প্যাকেজিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এডভোকেট গাজী আমিন উল্যা, মো:  রাকিবুল ইসলাম রাকিব পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের :
আরও পড়ুন

কমলনগরে প্রবাসীর বসতঘরে ভাগিনার হামলা ও ভাঙচুর

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে—কমলনগর থানার ঠিক সামনে অবস্থিত  প্রবাসী মন্নানের বসতঘরে এক নির্মম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাওনা টাকার দাবিতে প্রবাসীর আপন ভাগিনা মোহাম্মদ এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর ভাগিনা  মোহাম্মদ দাবি করেন—তার প্রবাসী মামা মন্নানের কাছে তিনি ১ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ না করার জের ধরে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মামার বসতঘরে অতর্কিত হামলা ও ভাঙচুর চালান। হামলায় বসতঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ​ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ায় প্রবাসী মন্নানের স্ত্রী তার দুটি ছোট:
আরও পড়ুন
তজুমদ্দিনে মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

তজুমদ্দিনে মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

  রুবেল চক্রবর্তী,ভোলা। ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে  ভবনের ঢালাই কাজে এনালক সেন্টারিং ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ খোদ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের । এতে নির্মাণকাজের গুণগত মান ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার প্রকাশিত Award of Contract-এর তথ্য অনুযায়ী নির্মাণ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মো. খালিদ হোসেন, ভোলা সদর। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে কাজ বাস্তবায়ণ না করে কাজ বিক্রি করেন লালমোহন উপজেলার হাজী জুলফিকার মিয়া নামের এক ব্যক্তির কাছে।সাব ঠিকাদার হিসাবে জুলফিকার মিয়ায় কাজটি বাস্তবায়ণ করছে। উপজেলার:
আরও পড়ুন
এমপি’র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম ‎

এমপি’র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম ‎

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমলনগর উপজেলা শাখার সদস্য জনাব আ্যডভোকেট ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তাকে এই পদে মনোনীত করেছেন। ‎​হুইপের কার্যালয় থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ২৮ সেপ্টেম্বর হুইপের সহকারী একান্ত সচিব (এপিএস) একেএম আজিম স্বাক্ষরিত উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি যুবদল নেতা ফখরুল ইসলামকে উপজেলা মনিটরিং কমিটির গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। ‎​চিঠিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় জনাব ফখরুল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.