রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

 প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের উত্তর কেরোয়া গ্রামে পুকুরে ডুবে মো. মুকবুল আহম্মেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অলি উল্যার ছেলে মো. মুকবুল আহম্মেদ বিকেলে গোসল করতে পুকুরে নামেন। দীর্ঘসময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রায়পুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রায়পুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে। দলে ফায়ার ফাইটার মো.:
আরও পড়ুন
দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: লক্ষ্মীপুরে জামায়াত আমির

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: লক্ষ্মীপুরে জামায়াত আমির

দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। তিনি বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষন করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। তাই, জুলাই:
আরও পড়ুন
বিএনপিকে রুখে দেওয়ার সাহস কারো নেই; আমির খসরু

বিএনপিকে রুখে দেওয়ার সাহস কারো নেই; আমির খসরু

কামরুল হাসান হৃদয়: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা আউটার স্টেডিয়াম মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে ঘিরে জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর গুলোতে পোস্টার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন),:
আরও পড়ুন
রামগঞ্জে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স উদ্ভোধন

রামগঞ্জে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স উদ্ভোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজারস্থ কর্ণফুলী সিটি কমপ্লেক্স উদ্ভোধন করা হয়ে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অত্যাধুনিক সপিং কমপ্লেক্সটি উদ্ভোধন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া মুনাযাত পরিচালনা করেন লুধুয়া মাদ্রাসার প্রভাষক মুফতি মাঃ হারুনুর রশিদ মাদানী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু তাহের,প্রতিষ্ঠানের ক্যাশিয়ার মোঃ মনির হোসেন, সহকারী ক্যাশিয়ার ইমাম হোসেন,প্রচার সম্পাদক শামসুল আলম,ম্যানেজার মনির হোসেন এমরান,ব্যবসায়ী ইউসুফ আলী,মোঃ জাকির হোসেন,আলাউদ্দিন,হৃদয় হোসেন প্রমুখ।
আরও পড়ুন
রায়পুরে জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল

রায়পুরে জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে রায়পুর পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এটি শেষ হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর আমীর মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ২২:
আরও পড়ুন
আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব

আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, জোট-ভোট পরে চিন্তা করি। এখনো রাষ্ট্র নিয়ে নানান রকমের ষড়যন্ত্র চলছে। আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দূর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়; তাহলে আমার-আপনার কারো ভোটের কোন দামই থাকবে না। আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারবে না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে। রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের বেড়াজালে রাষ্ট্রটি পথ হারাবার জায়গা রয়েছে।এজন্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয় বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয় বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: অবসরের বিষন্নতা কাটিয়ে ১৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অবসরজনিত কারণে ওই পরিচ্ছন্নতাকর্মীর বিদায় সংবর্ধনর আয়োজন করা হয়। এসময় কর্মস্থল থেকে একটি গাড়ী করে নিজবাড়িতে পৌঁছে দেওয়া হয় পুষ্পকে। এর আগে দীর্ঘদিন কর্মরত পুষ্প রাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন। আয়োজন করেন বিদায় সংবর্ধণার। সেখানে স্মৃতিচারণ মূলক বক্তব্য শেষে নগদ অর্থ, ক্রেস্টসহ:
আরও পড়ুন
রায়পুরে তিন ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

রায়পুরে তিন ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পূর্ণবাসী ফার্মেসি, মোহাম্মদীয়া ফার্মেসি এবং পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুদ রাখার অপরাধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় এই অপরাধের জন্য তিন ফার্মেসিকে মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা:
আরও পড়ুন
রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন

রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সদস্য ও নির্বাচন সমন্বয়ক এডভোকেট হারুনুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজি, ভুঁইয়া কামাল রায়হান, নজরুল ইসলাম লিটন প্রকাশ ভিপি লিটন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী, আনিসুল হক, মুকুল পাটোয়ারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা, যুবনেতা নুরে হেলাল মামুনসহ বিএনপি ও:
আরও পড়ুন
রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার রবিন গ্রেপ্তার

রামগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার রবিন গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যার আগে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম ওরফে রবিন রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। পুলিশ জানায়, রবিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় রবিন পুলিশের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.