রামগঞ্জ-শ্যামগঞ্জ বেহাল সড়ক, ১ যুগেও হয়নি মেরামত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের লামচর ইউনিয়নের পানপাড়া রামগঞ্জ-শ্যামগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে ক্ষত-বিক্ষত আর খনাখন্দের অস্তিত্ব জানান দিয়ে যুগ পার করলেও সড়কটি মেরামতে এলজিইডি রামগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলা সংশ্লিষ্ট দপ্তর থেকে নেওয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ফলে রামগঞ্জের মধ্য পানপাড়া চৌকিদার বাড়ির সামনে থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জের জুয়ারী বাড়ি পর্যন্ত সড়ক নির্ভর ৬টি গ্রাম, ৩টি মাদ্রাসা, কলেজসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০টি জামে মসজিদ এবং ২টি বাজারমুখী ২০সহস্ত্র মানুষ অবর্ননীয় ভোগান্তিতে দিনাতিপাত করছে। মাত্র এক কিলোমিটারেই যেনো গিলে খেলো অত্র অঞ্চলের শিশু, নারী-পুরুষ, মুসুল্লী, যুবক-যুবতী, শিক্ষার্থীদের এগোবার সকল স্বপ্ন। বৃহস্পতিবার সরজমিন পরিদর্শন কালে দীর্ঘ নিশ্বাস চেড়ে হাজী মোঃ:
