রামগঞ্জে ভুল অপারেশনে কিডনি হারানো ঘটনায় ৬ মাসেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তাহমিনা বেগম (৩৮) নামের এক গৃহবধু খন্দকার মোস্তাক আহম্মেদ নামের অনভিজ্ঞ এক ডাক্তারের ভুল অপারেশনে কিডনি হারিয়েছেন। সৃষ্ট ঘটনায় গত ৮এপ্রিল এবং ২০এপ্রিল বিভিন্ন গনমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু হাসান শাহীনের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কিডনি হারানোর ঘটনার সত্যতা মিলেছে। এমনটা স্বীকার করেছেন ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী সার্জন ডাঃ মোঃ নাজমুল হক। ওই ভুল অপারেশনের ৬মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে অদ্যাবধি নেওয়া হয়নি কোন পদক্ষেপ। ফলে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনেসথেসিয়ার ডাঃ খন্দকার মোস্তাক আহম্মেদ রামগঞ্জ সহ:
