হাজিরহাটে স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

লক্ষ্মীপুরের কমলনগরে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে এই আউটলেটের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ আরাফাত হোছাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃআকরাম হোছাইন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফরহাদ হোসেন, স্বপ্ন আউটলেটের উদ্যোক্তা মাহে আলম শামিম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রিয়াজ হোসেন,বাজার ব্যবসায়ী মো. নুর নবী, জাহাঙ্গীর আলম, শরীফুল ইসলাম ও মো শরীফ প্রমূখ।
আরও পড়ুন

রামগঞ্জে বিএনপির কাউন্সিল নির্বাচন শীর্ষ তিন পদে ১৯ প্রার্থী

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গত ৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১৪ সেপ্টেম্বর) রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, উপজেলায় সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় সভাপতি:
আরও পড়ুন

লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের উদ্যােগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীন বরণ উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান৷ এসময় প্রায় ৩ শ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি বলেন, তাদের ফ্রী ব্লাড ক্যাম্পিং সবসময় চলমান রাখবেন তারা। এ বছরে আমরা শহরের সবগুলো স্কুল এবং কলেজ এ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং পরিচালনা করবে বলে।আশা করছেন তারা। এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি, তাওসির মাহমুদ তাকিব, সাজিদ, নাজমুল হাসান, আহম্মেদ শাওন, রবিউল হাসান, রুপন্তি আক্তার,উম্মে হাবিবা, তারিহা জাহান, ফাতেমা আক্তার:
আরও পড়ুন
আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ উদ্বোধন

আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ আবাসন খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান আরএইচএল হাউজিং লিমিটেড তাদের ৬ষ্ঠ প্রজেক্ট ‘আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর সেলস ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ডেমরা ভূট্রু চত্তর, হাজী বাদশা মিয়া রোডে এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব সামছুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব জসিম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর আমজাদ হোসেন, ডিরেক্টর মনির হোসেন, বশির আহমেদ, আবু বকর ছিদ্দিক, মহি উদ্দিন মাহিন, বেলাল হোসেনসহ শেয়ার হোল্ডার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ:
আরও পড়ুন
সম্পত্তি সংক্রান্ত বিরোধ, রামগঞ্জে জামায়াতের আমীর নিহত

সম্পত্তি সংক্রান্ত বিরোধ, রামগঞ্জে জামায়াতের আমীর নিহত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) কেও পিটিয়ে আহত করা হয়েছে। সানোয়ার হোসেন আবদুর রহমান নামের (১) এক ছেলে সন্তানের জনক। পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক পুলিশে দিয়েছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ীর কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও নানাবিধ কারণে রামগঞ্জে বিএনপি'র দুই নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন। সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান:
আরও পড়ুন
রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে একঝাঁক তরুণের প্রচেষ্টায় প্রকাশিত রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই মোড়ক উন্মোচন করা হয়। রামগঞ্জ সংবাদের প্রকাশক মাহবুবুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়তের সভাপতি এ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক হারুনর রশীদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল(বাবর),রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার মজুমদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখারআন্দোলন বাংলাদেশ:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের উপর হামলা

রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০আগষ্ট) শনিবার রাত সাতটায় উপজেলার ৭নং লামচর ইউনিয়নের বেড়ী বাজার এ হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সূত্র জানায়, উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচন লামচর বেড়ীর বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। তৃনমুল বিএনপি গোপন ব্যালটে ভোট প্রদান করেছেন। মাগরিবের আগে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম। ঘোষনার পরপরই নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন আবুল কাশেমকে একা পেয়ে তার উপর অর্তকিত:
আরও পড়ুন
মায়ের চরণে সন্তানের ভালোবাসা,  রামগঞ্জে মাতৃপূজা অনুষ্ঠিত

মায়ের চরণে সন্তানের ভালোবাসা, রামগঞ্জে মাতৃপূজা অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদযাপন উপলক্ষে বিশেষ মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রতনপুরস্থ কালাচাঁদ ডাক্তার বাড়ি পূজারীবৃন্দের আয়োজনে শ্রী শ্রী বলদেব জিউর মন্দির প্রাঙ্গণে অর্ধশতাধিক মা’য়ের চরণে সন্তানদের পুষ্প ও চন্দন অর্পণ করে ভক্তিভরে পূজা করেন। আয়োজকরা জানান, সন্তানদের হৃদয়ে মায়ের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মাতৃপূজা। সার্বজনীন গণেশ পূজা আয়োজক কমিটির অন্যতম সদস্য বিধান সাহা বলেন, আমরা বিগত ৫ বছর ধরে মাতৃপূজার আয়োজন করে আসছি। মূলত সন্তানদের মনে মাতৃপ্রেম জাগ্রত করা এবং বিপথগামী তরুনদের সঠিক পথে ফেরাতেই এ আয়োজন। রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষণ মামলায় জেঠাতো ভাই জেল হাজতে

রামগঞ্জে ধর্ষণ মামলায় জেঠাতো ভাই জেল হাজতে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের দায়ে মোঃ ফারুক হোসেন নামের এক জেঠাতো ভাইকে হাজতে প্রেরন করেছে রামগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ফারুক হোসেন রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়ার্ডের সোনাপুর মহরম আলী খলিফা বাড়ির আবুল কালামের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ (১৯) একই বাড়ির মোঃ মাসুম হোসেনের স্ত্রী। সৃষ্ট ঘটনার মামলার প্রেক্ষিতে রামগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফারুককে গ্রেপ্তার করে। শুক্রবার (২৯আগস্ট) গ্রেপ্তারকৃতকে লক্ষ্মীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়। মামলার অভিযোগে জানা যায়, জেঠাতোভাই ফারুক হোসেন দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মাসুমের স্ত্রীর ঘরে বাহিরে চলাফেরার সময় মোবাইলে ভিডিও করে রাখতো। পরে ওই গৃহবধুকে ঘরে একা পেয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.