ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম। কমিটিতে সহ-সভাপতি হন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। তারা দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে, ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

পুলিশের ওপর হামলা করে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি সদস্যদের ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাস আসছে। অপশক্তি মাঠে নেমেছে। অপশক্তি-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোর থেকে ডাক দেবেন। আপনারা প্রস্তুত হয়ে যান। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে পারবেন না। আল্লাহ যারে রাখে তারে মারে কে? ২০ বার চেষ্টা করেছে শেখ হাসিনাকে মারতে,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর। বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রশির খেলায় প্রাণ হারালো শিশু!

লক্ষ্মীপুরে রশির খেলায় প্রাণ হারালো শিশু!

লক্ষ্মীপুরের রায়পুরে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, রশি নিয়ে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আজ সোমবার বিকেলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানীবাড়ির দুলাল বেপারীর ছেলে। পুলিশ জানায়, খবর পেয়ে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করেন। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্র জানিয়েছে, সাইফুল এ ঘটনা ঘটানোর কোনো কারণ:
আরও পড়ুন
রামগঞ্জে শালিশী বৈঠকে হামলা ভাংচুর

রামগঞ্জে শালিশী বৈঠকে হামলা ভাংচুর

আবু তদাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি সংক্রন্ত বিরোধের জের ধরে শালিশী বৈঠকে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। ওই সময় সন্ত্রাসী হামলায় নুরুল আমিনের বসত ঘর ভাঙ্গচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় হামলার শিকার নুরল আমিন ১০ নভেম্বর (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর (রবিবার) দুপুর ২টায় রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড দক্ষিণ নারায়নপুর খামার বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় নারায়নপুর গ্রামের মেম্বার মোঃ কামাল হোসেনের উপস্থিতিতে নুরুল আমিন ও মনির হোসেনসহ ২ভাই সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শালিশদার নুরুল হক দেওয়ান,তৈয়ব উল্যা, মনু মিয়া আন্ডার বেপারীর উপস্থিতিতে শালিশী:
আরও পড়ুন
রামগতিতে পাওনা টাকা চাওয়ায়, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রামগতিতে পাওনা টাকা চাওয়ায়, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

জমি ক্রয় সূত্রে টাকা বায়না দেয়া হয়। জমি অথবা বায়না টাকা দিতে কালক্ষেপ করেন মিরণ। দীর্ঘদিন টাকা চাওয়ার পর দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিষদে অভিযোগ দায়ের করেন জমি ক্রেতা আব্দুল হান্নান । অভিযুক্ত মিরণ চেয়ারম্যান পরিষদে টাকা দেনার দায়ে অভিযুক্ত প্রমানিত হন। টাকা না দিতে জুটঝামেলা শুরু করে এবং সময় নিয়ে অভিযোগ কারি ও স্বাক্ষীগণের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা দায়ের করেন এমন অভিযোগ করেন মামলার আসামীগণ। মামলার আসামী আব্দুল হান্নান বলেন, স্থানীয় প্রতারক ইব্রাহিম মিরণের কাছে পাওনা টাকা চাওয়ায় পল্লী চিকিৎসক আব্দুল হান্নান (৩৪) পিতা মৃত নুরল হুদা, বুলবুল আসাদ নুরুল্লা (৪২) পিতা মৃত হাবিব উল্লাহ, আব্দুর:
আরও পড়ুন
আইফোনের কেনার জন্য নিজেকে আত্মগোপন: মায়ের কাছে মুক্তিপণ দাবি

আইফোনের কেনার জন্য নিজেকে আত্মগোপন: মায়ের কাছে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আইফোনের জন্য স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন এক কিশোর। তবে তার মায়ের অভিযোগ পেয়ে তাকে পুলিশ উদ্ধার করে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। মালেক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানায়নি। পুলিশ জানান, মঙ্গলবার সকালে এক নারী তার ছেলে তাওছিফ ইবিনে মালেককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি জানিয়েছেন, অপহরণকারীরা তার ছেলেকে ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। একটি মোবাইল নম্বর থেকে তার কাছ থেকে মুক্তিপণের দাবি করা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের গভীররাতে নদীতে ৩ জেলে গুলিবিদ্ধ: নিখোঁজ এক

লক্ষ্মীপুরের গভীররাতে নদীতে ৩ জেলে গুলিবিদ্ধ: নিখোঁজ এক

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গভীররাতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। রাত ৪টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মৎস্য আড়ৎদাররা। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন— মো. আব্বাস মাঝি (২৮), মো. ফারুক (৩৫) ও মো. ইউসুফ (২৭)। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণ চরের আলমগীর ফরাজির ছেলে।     নিখোঁজ মহিউদ্দিন:
আরও পড়ুন
কমলনগরে জেল হত্যা দিবসে দোয়া ও আলোচনা

কমলনগরে জেল হত্যা দিবসে দোয়া ও আলোচনা

নিজস্ব সংবাদঃ লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় জেলা হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ১৫ আগস্টের বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এ চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ৩ নভেম্বরের (বৃহস্পতিবার) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু। এসময়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শনাক্ত ১৩৯ ডেঙ্গু রোগী

লক্ষ্মীপুরে শনাক্ত ১৩৯ ডেঙ্গু রোগী

লক্ষ্মীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা। জেলায় এ পর্যন্ত ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.