বাবার দেওয়া আগুনে পুড়ে মরলো ঘুমন্ত ২ সন্তান,মুমূর্ষু স্ত্রী হাসপাতালে
তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে আটকে রেখে পেট্টোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয় কামাল হোসেন নামে এক অটোরিকশা চালক বাবা। এতে তার ৭ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও ৩ বছর বয়সী ছেলে আবদুর রহমান দগ্ধ হয়ে মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনায় কামালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে ঘটনাটি ঘটে। আটক কামাল একই বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে ও পেশায় অটোরিকশা চালক। স্থানীয় বাসিন্দরা জানায়, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন নিয়ে:
