রামগঞ্জ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ভটার তালিকায় মৃত ব্যাক্তিদের ভোটার ও নির্বাচন ব্যবস্থাপনায় প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করলো রামগঞ্জ উপজেলা প্রশাসন। ৪ডিসেম্বর (সোমবার) দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম আগামী ৫ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। প্রধান শিক্ষকের অদূরদর্শিতায় মৃত ব্যক্তিদের চূড়ান্ত ভোটার তালিকাভুক্তির অভিযোগ এনে অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থী সরে দাঁড়ানোর দুই দিন পর নির্বাচন স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম। ভোটার তালিকায় জীবিত ব্যক্তিদের পাশাপাশি বেশ কয়েকজন মৃত ব্যক্তিদের ভোটার তালিকায়:
