রামগঞ্জে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলেন প্রধান শিক্ষক

রামগঞ্জে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলেন প্রধান শিক্ষক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্রীপুর অভিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেন নিজেই পরীক্ষার একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। ২০ আগষ্ট (বুধবার) সকাল ৯টা ২০মিনিনে প্রধান শিক্ষকের ভেরিপাইড (ংধুবফ উধষড়বিৎ) নামের ফেইজবুক আইডিতে ৫ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার প্রশ্নপত্র আফলোড করে। বিষয়টি তাৎক্ষনিক সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুলত ৫ম শ্রেনীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ২১ আক্টোবর বৃহস্পতিবার হওয়ার কথা। এ বিষয়ে শ্রীপুর অভিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রশ্নপত্র কিভাবে:
আরও পড়ুন
রামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণসহ ৬ লক্ষ টাকার মালামাল লুট

রামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণসহ ৬ লক্ষ টাকার মালামাল লুট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী জামাল হোসেন এর বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৩ ভরি স্বর্ণ,আইপিএস ব্যাটারী ও প্রয়োজনীয় জিনিস পত্র সহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৯ আগষ্ট) গভীর রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হরিশ্চর নোয়াবাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। প্রবাসীর মা মমতাজ বেগম জনান,গতকাল সোমবার রাতে আমরা বেড়াতে গিয়েছি। বাসায় কেউ না থাকায় পিছনের দরজার লকার বেঙ্গে ডাকাত প্রবেশ করে।পরে একে একে ৪ টি দরজার লকার বেঙ্গে রুমে ডুকে আলমারির লকার ভেঙ্গে সাড়ে ৩ ভরি স্বর্ণ ও প্রয়োজনিয় জিনিস:
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‘‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ সিফাতের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শরীফ উল্যা আস-সামছের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর:
আরও পড়ুন
রামগঞ্জে বড়ভাই কর্তৃক ছোট ভাইয়ের অর্থ আত্মসাতের অভিযোগ

রামগঞ্জে বড়ভাই কর্তৃক ছোট ভাইয়ের অর্থ আত্মসাতের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ দেলোয়ার হোসেন নামের এক বড়ভাই কতৃক আমির হোসেন নামের আপন ছোট ভাইয়ের ৩০লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনায় আমির হোসেন বাদী হয়ে ১৫ জানুয়ারী স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়েরের পরও বিষয়টির কোন সুরাহা না হওয়ায় বর্তমানে পরিবার পরিজন নিয়ে ভূক্তভোগী আমির হোসেন মানবেতর জীবনযাপন করছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভূক্তভোগী রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কমরদিয়া গ্রামের মজিবুল হক দোকানদার বাড়ির মজিবুল হকের ছেলে মোঃ আমির হোসেন জীবিকার সন্ধানে ২০০২ইং সনে সৌদি আরব যায়। এরপর আমির টাকা পাঠিয়ে বড় ভাই মোঃ দেলোয়ার হোসেনের মাধ্যমে ৩ ভাইয়ের নামে গাজীপুর পূবাইল থানাধীন মাজুখানে পৌনে:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দুই  নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের  সদস্য মোর্শেদুল আমিন বাবু (৩৮)। বাবু উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্লভপুর গ্রামের আহমদ মিয়া  মাস্টার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। অপরজন রাশেদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ির মৃত সামছুল হকের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে  দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার:
আরও পড়ুন
সাংবাদিক সাখাওয়াত হোসেনের সুস্থতা কামনায় রামগঞ্জ প্রেসক্লাবে দোয়া

সাংবাদিক সাখাওয়াত হোসেনের সুস্থতা কামনায় রামগঞ্জ প্রেসক্লাবে দোয়া

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ সাংবাদিক সাখাওয়াত হোসেন সখার আশু রোগমুক্তি কামনায় রামগঞ্জ প্রেসক্লাবের  উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (রবিবার) সন্ধ্যায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রেসক্লাব সংগঠনের সকল সাংবাদিকরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামগঞ্জ থানা জামে মসজিদ ও  ডাকবাংলা ডেম মসজিদের পেশ ইমামগণ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেনের  পেশাগত নিষ্ঠা, সততা ও মানবিক ভূমিকার কথা তুলে ধরে তাঁর সুস্থতার জন্য রামগঞ্জ উপজেলার সকল জনসাধানের কাছে দোয়া প্রার্থনা:
আরও পড়ুন
রামগঞ্জ মডেল মসজিদ হস্তান্তরের পূর্বেই ছাদ চুইয়ে ঝরছে পানি ॥ ফাটল ঢাকা হচ্ছে পুডিং দিয়ে

রামগঞ্জ মডেল মসজিদ হস্তান্তরের পূর্বেই ছাদ চুইয়ে ঝরছে পানি ॥ ফাটল ঢাকা হচ্ছে পুডিং দিয়ে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ হস্তান্তর না হতেই রামগঞ্জ উপজেলা মডেল মসজিদ জুড়ে দেখা দিয়ে শত শত ফাটল আর ছাদ চুইয়ে ঝরছে পানি। চরম অব্যবস্থাপনায় নির্মিত মসজিদটির ফাটল গুলোয় পুডিং দিয়ে ঢাকার পচেষ্টায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নির্মান শ্রমিকরা। অতঃপর রংয়ের ফাইনাল আচঁড় মেরে বুঝিয়ে দেওয়া হবে মসজিদটি। চোখের সামনে ফাটল ঢাকার এমন অপকর্ম চললেও সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিগনের দায়হীন দৃষ্টি রামগঞ্জ উপজেলাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর জেলা পিডব্লিউডি দপ্তর সূত্রে জানা যায়, দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাদা ওয়ার্ডে ৪৩শতক সম্পত্তিতে ১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে ২০১৯-২০২০ অর্থ বছরে মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনাল:
আরও পড়ুন
রামগঞ্জে গণঅভ্যুত্থান স্মরণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রামগঞ্জে গণঅভ্যুত্থান স্মরণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং-এ উত্তীর্ণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২৫ উপলক্ষে রামগঞ্জ উপজেলা পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি এবং বিদ্যালয়ের সাবেক এস এম সি সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারসহ সনদপত্র তুলে দিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আল তামজিদ ট্রাবলস এজেন্সির চেয়ারম্যান ও আর এম এল হাউজিং লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামছুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সঞ্চালনায় এসময়:
আরও পড়ুন
রামগঞ্জে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রামগঞ্জে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রামগঞ্জ দক্ষিণ বাজারে অবৈধভাবে নির্মিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে। বুধবার সকাল ১০টায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আরিফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে ভেকু মেশিনের মাধ্যমে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালের রামগঞ্জ অংশ দখল করে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো গুড়িয়ে দেওয়া হয়। এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস এবং জেলা নির্বাহী প্রশাসনের একাধিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও রামগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় মোঃ মাঈনউদ্দি, নুরুন নাহারসহ কয়েকজন ভুক্তভোগী কাগজপত্র দেখিয়ে:
আরও পড়ুন
রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রামগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবির। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রামগঞ্জ শহরের মোহাম্মদিয়া চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, মোটিভেশনাল বই ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিবির সেক্রেটারি আরমান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রামগঞ্জ পৌরসভা শিবির সভাপতি রাকিব হোসাইন।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.