রামগঞ্জে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রামগঞ্জ দক্ষিণ বাজারে অবৈধভাবে নির্মিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে।

বুধবার সকাল ১০টায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আরিফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে ভেকু মেশিনের মাধ্যমে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালের রামগঞ্জ অংশ দখল করে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো গুড়িয়ে দেওয়া হয়।

এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস এবং জেলা নির্বাহী প্রশাসনের একাধিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও রামগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।

এসময় মোঃ মাঈনউদ্দি, নুরুন নাহারসহ কয়েকজন ভুক্তভোগী কাগজপত্র দেখিয়ে জানান, বিভিন্ন মাধ্যমে তারা ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রয় করেছিলেন।
রামগঞ্জ উপজেলার আঙ্গারপাড়া মৌজার আর এস ০৬নং খতিয়ানভূক্ত ৪৪৬ দাগে এবং বিঘা মৌজার আর এস ০৫নং খতিয়ানভূক্ত ২০৯ ও ২১০ দাগের ভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ উচ্ছেদ কল্পে গত ২জুলাই ২৫ইং জেলা প্রশাসক কার্যালয়ে দায়েরকৃত উচ্ছেদ মামলার পরিপ্রেক্ষিতেই এমন অভিযান বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আরিফুল ইসলাম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.