রামগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণসহ ৬ লক্ষ টাকার মালামাল লুট

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী জামাল হোসেন এর বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৩ ভরি স্বর্ণ,আইপিএস ব্যাটারী ও প্রয়োজনীয় জিনিস পত্র সহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ আগষ্ট) গভীর রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হরিশ্চর নোয়াবাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসীর মা মমতাজ বেগম জনান,গতকাল সোমবার রাতে আমরা বেড়াতে গিয়েছি। বাসায় কেউ না থাকায় পিছনের দরজার লকার বেঙ্গে ডাকাত প্রবেশ করে।পরে একে একে ৪ টি দরজার লকার বেঙ্গে রুমে ডুকে আলমারির লকার ভেঙ্গে সাড়ে ৩ ভরি স্বর্ণ ও প্রয়োজনিয় জিনিস পত্র সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।সকালে আমাদের প্রতিবেশী একজন ফোন করে বিষয়টি অবগত করলে।আমরা এসে দেখতে পাই চারটি দরজা ভাঙ্গা ও সকল কিছু এলোমেলো ভাবে পড়ে রয়েছে।

মমতাজ বেগম এর মেয়ের জামাই মিজান বলেন,ঘটনার পর খবর পেয়ে আমরা এসে দেখি সকল রুম ও আলমারির লকার ভাঙ্গা স্বর্ণ সহ সকল কিছু নিয়ে গেছে।আমি প্রসশনের কাছে এদের গ্রেফতার দাবি করছি।

একোই বাড়ির মোঃ নাজির উল্লাহ,ওমান প্রবাসী মোঃ সাইফুল ইসলাম বলেন,আমরা সকালে বিষয় জানতে পারি যে জামালের ঘরে ডাকাতি করে সকল কিছু নিয়ে গেছে। আমরা এসকল ডাকাতদের গ্রেফতার করে বিচারের দাবী করছি।

এঘটনায় পর পর রামগঞ্জ থানার এসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এ বিষয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.