বায়ুদূষণে শীর্ষস্থান ধরে রাখল ঢাকা

বায়ুদূষণে শীর্ষস্থান ধরে রাখল ঢাকা

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোরে ঢাকার বাতাস আজও সারা বিশ্বের মধ্যে দূষণে শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বাতাসকে ৩১০ একিউআই স্কোর দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাই ঢাকার বাতাস আজ বিপজ্জনক। একই সময়ে পাকিস্তানের লাহোর ২৪১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় এবং কিরগিজস্তানের বিশকেক ২৩৫ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। একিউআই:
আরও পড়ুন
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ক্রেন দিয়ে ভাঙা শুরু হয়েছে। আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ রাত ১১টা ৬ মিনিটে বাড়িটি ভাঙা শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছি, আমরা এটি নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের জন্য কোনো কিবলা অবশিষ্ট রাখব না।’ দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম।:
আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। ঘোষণা অনুযায়ী বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার:
আরও পড়ুন
আচারে সাফল্য ফাতেমার

আচারে সাফল্য ফাতেমার

শিক্ষকতা ও সংসার সামলেও উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার সোনিয়া। 'হোমমেড আচার' তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আচার রাণী নামে পরিচিতি পেয়েছেন এই নারী উদ্যোক্তা। ফাতেমার প্রতিষ্ঠানের নাম ‘রুবাইয়ার রুপকথা আচার বাড়ি’। এই নামেই ফেসবুক পেইজ খুলে শুরু করেন আচার বিক্রি। হরেক রকমের সে আচার মুগ্ধ করেছে দেশের বাইরে থাকা প্রবাসী রসনাপ্রিয়দেরও। ছোটকাল থেকেই রান্নার কাজ ছিলো তার অন্যতম পছন্দ। কোনো পরিকল্পনা ছাড়াই নতুন-নতুন রেসিপি বানিয়ে তাক লাগাতেন পরিবারের সদস্যদের। এর মধ্যেই ২০২৩ সালে অগোছালোভাবে যাত্রা শুরু করেন 'রুবাইয়ার রূপকথা' নামে একটি অনলাইন বিজনেস। ব্যবসার প্রথম দিনে মায়ের পছন্দ করা খাবার 'খুদের ভাত ও সঙ্গে ৫ রকমের ভর্তা':
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে আজ রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিকে শনিবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের:
আরও পড়ুন
ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা রাজধানীর অংশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক গণবিজ্ঞপ্তি জারি করে তিনি ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। শনিবার (৪ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জারিকৃত ওই নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে:
আরও পড়ুন
নরসিংদীতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

নরসিংদীতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (“বিনা’র) গবেষণা র্কাযক্রম শক্তিশালীকরণ”প্রকল্প এর অর্থায়নে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদী নরসিংদীর সহযোগিতায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে এবং পরীক্ষণ কর্মকর্তা, মো.আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এ উঠান বৈঠক মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকালে মনোহরদীর চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে কৃষক মোছা: বেহেসনারা এর জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত সরিষা (বিনাসরিষা-৭, বিনাসরিষা-৯, বিনাসরিষা-১২ এবং বারি সরিষা১৪) জাতসমুহের পারফরমেন্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে উঠান বৈঠক ও:
আরও পড়ুন
বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা উঠছে আজ। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ইপিবি সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক:
আরও পড়ুন
রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ

রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ

কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ব্যাপক আতশবাজি ফুটানো হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবেই ২০২৫ সালকে বরণ করে নিল বাঙালি জাতি। বুধবার (১ জানুয়ারি) রাত ১২টা বাজতেই আতশবাজির ছটায় রঙ্গিন হয়ে উঠে রাতের আকাশ। নববর্ষের শুরুতে আতশবাজির পাশাপাশি, ফানুস উড়ানো ও উচ্চস্বরে গান বাজানো ও প্রায় বাড়ির ছাদে রাতভর চলেছে ডিজে পার্টির উন্মাদনা। তবে তীব্র শব্দে শিশু ও রোগীরা চরম বিপাকে পড়েছেন। তবে এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বহিরাগত মানুষ প্রবেশ করতে পারেন। তাই:
আরও পড়ুন
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

মধ্যরাতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট যায় ঘটনাস্থলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। ছড়িয়ে পড়ে আরও তিনটি ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট যায় ঘটনাস্থলে। মোট ১৮টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.