স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন লেখার সময় (রাত ১টা ২৫ মিনিট) বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন।   বিস্তারিত আসছে..
আরও পড়ুন
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন পর্ব সম্পন্ন করা হয়। এরপর সকাল ৮টায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করেন উপজেলা প্রশাসন । এ প্রভাত ফেরিটি উপজেলা সদর বাজার সহ বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী প্রধান অতিথি এবং থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন:
আরও পড়ুন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। তাদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।
আরও পড়ুন
শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব। বিজ্ঞাপন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞাপন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে:
আরও পড়ুন
উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে যে যুবক সরাসরি কুপিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম আলফাজ। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আরও তিন জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা। উত্তরার সাত নম্বর সেক্টরের ৯ নম্বর:
আরও পড়ুন
চরভদ্রাসনে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

চরভদ্রাসনে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

 ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গ্রিল কাটা ও তালা ভাঙ্গা চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো হাসিবুল দেওয়ান, রাজু শিকদার,মানিক মোল্লা।গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।তাদের কাছ থেকে কিছু চুরি করা মালামাল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী অফিসার  এসআই ওয়াসেক তালুকদার বলেন, গত ৪ ফেব্রুয়ারি চরভদ্রাসন উপজেলার রোকনউদ্দিন   সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: রজিউল্লাহ খান বলেন রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রিল কেটে ও তালা ভেঙে  মালামাল  করে চুরি করে নিয়ে নেওয়া চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়।এই ঘটনায়:
আরও পড়ুন
সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি- অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকা থেকে তাদের আটক করে সদরপুর থানা পুলিশ। আটকরা হলেন, সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খাঁন, ঢেউখালি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খাঁন ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খাঁন। পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে অভিযান:
আরও পড়ুন
নরসিংদীতে পিএফজি’র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নরসিংদীতে পিএফজি’র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে নরসিংদীর মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পিএফজি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম এর সঞ্চালনায় পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা:
আরও পড়ুন
চরভদ্রাসনে বাঁধ অপসারন করলো উপজেলা প্রশাসন

চরভদ্রাসনে বাঁধ অপসারন করলো উপজেলা প্রশাসন

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি বৃহস্পতিবার দিনভর অপসারন করেছেন প্রশাসন। বাঁধটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় চরভদ্রাসন ও সদরপুর উপজেলা প্রশাসন মিলে প্রায় এক কি.মি. আয়তনের উক্ত বাঁধটি অপসারন করা হয়েছে। পদ্মা নদীতে পুতা সারি সারি বাশগুলো লেবার দিয়ে উঠিয়ে ফেলা হয় এবং বাশের নিচের অংশে পনির মধ্যে জাল দিয়ে ঘেরা বেড়াটি কেটে দিয়ে বাঁধটি অপসারন করেন প্রশাসন । এ বাঁধটি অপসারনকালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউএনও মনিরা খাতুন, সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, মেহেদী হাসান, এস.আই মাহমুদুল হাসান, ইউএনও’র সিএ শেখ উজ্জল ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.