আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে শ্রীপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে শ্রীপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড.মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের বর্ধিত সব অনুষ্ঠিত হয়েছে। ৫মে শুক্রবার বিকাল ৩টায় শ্রীপুর আমতলা স্থানীয় সাংসদ এর নিজস্ব কার্যালয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃইকবাল হোসেন সবুজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি -গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে সকল নেতা কর্মীকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তাছাড়া তিনি গাজীপুর-৩ সংসদীয় আসনে উন্নয়নের:
আরও পড়ুন
নরসিংদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নরসিংদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ৪ মে (বৃহস্পতিবার) দুপুর ১টায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। শুক্রবার (৫ মে )সকাল ৯টা ৩০ মিনিটে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে কৃষকলীগের ধান কাটা উৎসব

নরসিংদীর মনোহরদীতে কৃষকলীগের ধান কাটা উৎসব

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "কৃষক বাঁচাও -দেশ বাঁচাও" মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে গত বছরের মতো এবারও কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়ার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কৃষক লীগ। এরই অংশ হিসাবে নরসিংদীর মনোহরদী উপজেলায় শুক্রবার( ৫ মে ) সকালে মনোহরদী উপজেলা কৃষকলীগের আয়োজনে ও উপজেলা কৃষকলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে কৃষকের ধান কেটে দেয়ার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন, মনেহরদী-বেলাব আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। মনোহরদী উপজেলা কৃষক লীগের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক খাইরুল আমিন তারেকসহ কৃষকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের হেতেমদী:
আরও পড়ুন
রাজধানীতে ভূকম্পন অনুভূত

রাজধানীতে ভূকম্পন অনুভূত

রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (০৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটাার দূরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
আরও পড়ুন
নরসিংদীতে বজ্রপাতে নিহত ৩: আহত ১

নরসিংদীতে বজ্রপাতে নিহত ৩: আহত ১

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে আফরান আহাদ (১৭) ও রানা আহমেদ (২০) নামে একই গ্রামের ২ যুবক নিহত হয়েছেন। এসময় শিমন আহমেদ (১৭) নামে একজন আহত হয়। অপর দিকে নরসিংদীর বেলাব উপজেলার চর লক্ষীপুর ৮ নং ওয়ার্ডে হেলেনা (৬০) নামে এক নারী বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ মে) দুপর ২ টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হতে থাকলে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত আফরান আহাদ রসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং রানা আহমেদ একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। আহত শিমন আহমেদ ও ওই গ্রামের:
আরও পড়ুন
ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ নামে এক ব্যক্তি নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ নামে এক ব্যক্তি নিহত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে ট্রাকচাপায় পলাশ শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের আলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ওই এলাকার আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে আঘাত লেগে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। এ পরিস্থিতিতে মোটরসাইকেল চালকসহ ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যান। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল:
আরও পড়ুন
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর  ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ইউএনও আশিকুর রহমান চৌধুরীর:
আরও পড়ুন
ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূর মামলায় শ্বশুর গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূর মামলায় শ্বশুর গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুত্রবধূর মামলায় শ্বশুর জাকারিয়া খলিফাকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (৩ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার দাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাকারিয়া দাদপুর গ্রামের বাসিন্দা। জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, জাকারিয়ার পুত্রবধূ ফরিদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাকারিয়া ও তার ছেলের নামে মামলা করেন। মামলায় ওয়ারেন্ট জারি হলে তারা পলাতক ছিলেন। কিছুদিন আগে জাকারিয়ার ছেলেকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। তবে জাকারিয়া পলাতক ছিলেন। বুধবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর ফাঁড়ির:
আরও পড়ুন
শ্রীপুরে গনপিটুনিতে ডাকাত নিহত

শ্রীপুরে গনপিটুনিতে ডাকাত নিহত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সুলতানের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, রাত ২টার দিকে প্রতিবেশী মৃত রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা। স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বেলু ব্যাপারী বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে:
আরও পড়ুন
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপুর্ণ করার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদুর ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা,জেলা পুলিশ সুপার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ জেলার সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.