আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ । গত ১০ বছরে এই এলাকার জনগণের জন্য ঈমানের সংগে দায়িত্ব পালন করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেননা। তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহর উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। আপনিও প্রেসিডিয়াম সদস্য। সুতরাং প্রেসিডিয়াম সদস্য হলেই আওয়ামীলীগের আপন হয় না। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার পরিবার নৌকার প্রকৃত মাঝি। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পরিবারের উপর দিয়ে। তাই যদি নৌকা মার্কা না পাই যে মার্কাই পাই, আপনারা আমাকে:
আরও পড়ুন
পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে র‌্যাব জানায়, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে ধ্বংস করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী নিরাপত্তা প্রদানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেই স্থানগুলোতে র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।:
আরও পড়ুন
রাজধানীতে চার বাসে আগুন

রাজধানীতে চার বাসে আগুন

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার (৫ নভেম্বর) থেকে, তার আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি ও রাত ১০টার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সায়েদাবাদ ও রাত ১০টার দিকে গুলিস্তান এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, কাছাকাছি সময়ে:
আরও পড়ুন
চরভদ্রাসনে ২০ কেজির কাতল ২৩ হাজারে বিক্রি

চরভদ্রাসনে ২০ কেজির কাতল ২৩ হাজারে বিক্রি

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল ধরা পড়ছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে চরভদ্রাসন মাছ বাজারে কাতলটি ২৩ হাজারে বিক্রি হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাতলটি জেলেদের জালে আটকা পড়ে। স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম সরকার দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরেন। শুক্রবার রাতে চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদের জালে কাতলটি আটকা পড়ে। জেলে সাদ্দাম সরকার বলেন, জাল ওঠানোর সময় অনেক ওজন মনে হয়। পরে বিশেষ কায়দায় জাল টেনে নৌকায় তুলে দেখা যায়,:
আরও পড়ুন
জাতি আওয়ামী লীগের কাছে যা চায়, তাই পাবে : প্রধানমন্ত্রী

জাতি আওয়ামী লীগের কাছে যা চায়, তাই পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে। জাতি আওয়ামী লীগ সরকারের কাছে যা চায়, তা-ই পাবে। শনিবার (৪ নভেম্বর) মেট্রেরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পর ট্রেনে চেপে মতিঝিল যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। মেট্রোরেল নির্মাণকাজে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমের জন্য ঢাকাবাসীর কষ্ট লাঘব হবে। তিনি আরও বলেন, যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। এর আগে, শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।:
আরও পড়ুন
বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন শেখ হাসিনার

বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? নির্বাচন করলে তাদের নেতা কে? কাকে প্রধানমন্ত্রী করবে? কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপি চেয়ারপারসন, সে তো এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। আর এখন তো অসুস্থ। ওরা (বিএনপি) জানে নির্বাচন করলে ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ২০১৮ নির্বাচনে তো মাত্র ২৯টা সিট পেয়েছিল। এখন তাদের অপকর্মের জন্য মানুষ আরও বিমুখ। শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা বলেন, আজ বিএনপির যে অগ্নিসন্ত্রাস, তাদের যে বীভৎস চেহারা, তারা যে পিটিয়ে পিটিয়ে পুলিশ:
আরও পড়ুন
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা বলেন, দুপুর ১২টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছিলেন একে কিবরিয়া স্বপন। এমন সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে তারা। তারা প্রতিরোধ গড়ে তুলতে শর্টগানের এক রাউন্ড গুলিতে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ:
আরও পড়ুন
আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না – এমপি নিক্সন চৌধুরী

আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না – এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না । পনের বছর ধরে কৃষ্ণপুর ইউনিয়নে কোন এমপি আসে নাই। আমি নিক্সন চৌধুরী আসাতে আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এলাকার উন্নয়ন হবে। আমি পুনরায় নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়ন করে দেব। তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। মানুষ এখন প্রেসিডিয়াম সদস্য চায়না, মানুষ চায় উন্নয়ন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের মসজিদ উন্নয়ন, স্কুলের ডোবা ভরাট, কবরস্থানের বাউন্ডারি নিজ অর্থায়নে করে দেব। তিনি বিএনপির সমালোচনা করে বলেন:
আরও পড়ুন
৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করার পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নূর ইসলাম। অন্যদিকে মির্জা আব্বাসের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ:
আরও পড়ুন
গাজীপুর-৩ আসনে জোটের নয়, দলীয় প্রার্থী চায় বিএনপির নেতাকর্মীরা

গাজীপুর-৩ আসনে জোটের নয়, দলীয় প্রার্থী চায় বিএনপির নেতাকর্মীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভা ও গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন (ভাওয়ালগড়, পিরোজালী, মির্জাপুর) নিয়ে গাজীপুর -৩ সংসদীয় আসন।এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৩৪৩ জন। স্বাধীনতার পর থেকেই এই আসন আওয়ামীলীগের দখলে। শুরু থেকে ২০০৭ সাল পর্যন্ত গাজীপুর-১ (শ্রীপুর-কালিয়াকৈর) আসনে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন কোষাধক্ষ্য ও স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।২০০৮ সালের জাতীয় নির্বাচনে আগে সংসদীয় আসন নতুন করে পুনর্গঠন ও সীমানা নির্ধারণ করলে শ্রীপুর উপজেলা ও কালিয়াকৈর উপজেলা আলাদা হয়ে যায়। কালিয়াকৈর উপজেলা হয় গাজীপুর-১ আসন আর শ্রীপুর উপজেলা হয় গাজীপুর-৩ আসন। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী তার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.