নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শত দোকান পুড়ে ছাই
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শাড়ি,লুঙ্গি,থ্রিপিছ,থান কাপড়সহ দেশীয় কাপড়ের প্রায় শতাদিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি মো.গিয়াস উদ্দিন জানান,বাবুরহাটের বণিক সমিতির পুরাতন অফিস সংলগ্ন গলি থেকে এ আগুনটা শুরু হয়।বাজারের বৈদ্যুতিক খু্ঁটির ল্যাম্পপোশ্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। অগ্নিকান্ডে প্রায় ১০০টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তদন্তের পর:
