রামগঞ্জে ৫দিনেও উদ্ধার হয়নি গৃহবধু মোহনা
আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় পাল্টা-পাল্টি অভিযোগের ৫দিন অতিবাহিত হলেও ১৯এপ্রিল বিকেল পর্যন্ত গৃহবধু মোহনাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সান্দানপুর গ্রামের মসজিদ বাড়িতে। সৃষ্ট ঘটনায় গৃহবধু মা কামরুন নাহার বাদী হয়ে মোহনার স্বামী আবদুর রহমান,শশুর আবুল খায়ের, শাশুড়ী রোকেয়া বেগম ও খালাতো দেবর ফয়সাল সহ ৪জনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের খবর পেয়ে একই দিনে মোহনার শাশুড়ী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন। . রামগঞ্জ থানা পুলিশের এসআই মোশাররফ ও দিবাকর রায় এবং এএসআই হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার:
