রায়পুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন জনের জরিমানা

রায়পুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন জনের জরিমানা

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ জনকে ২,৫০০ টাকা জরিমানা আরোপপূর্বক আদায় করা হয়। এবং এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে আদায়কৃত অধিক ভাড়া ফেরত দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের ভাড়া আদায়ে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট আইনগুলোর উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাস।
আরও পড়ুন
কমলনগরে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলনগরে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ চর মার্টিনে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫মে) বিকেলে হাজিপাড়া দারুল ইহসান কাওমী মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাঠাগারের উপদেষ্টা ওমর ফারুক সাগর, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ও উপদেষ্টা আহমেদ উল্লাহ সবুজ, কমলনগর ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফিল, জামেয়া ওসমানিয়া চাটখিলের মুহাদ্দিস ও উপদেষ্টা মুফতি হারুনর রশিদ, তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, নোয়াখালীর চরমটুয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইসমাইল রাফিক,:
আরও পড়ুন
কমলনগরে গৃহবধুর লাশ উদ্ধার

কমলনগরে গৃহবধুর লাশ উদ্ধার

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার পুলিশ। বুধবার (৪ মে ) দিবাগত রাতে উপজেলার বাদামতলী এলাকা সংলগ্ন গিয়াসউদ্দিন মালের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ। নিহত গৃহবধূ ছালমা আক্তার (২৩) বাদামতলী এলাকার বাহার উদ্দিনের স্ত্রী। তার আহাদ নামের (৩) বছরের একটি শিশু সন্তান রয়েছে। কমলনগর থানা অফিসার ইনচার্জ মো:সোলাইমান জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত একজনের মৃত্যু

লক্ষ্মীপুরের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত একজনের মৃত্যু

রিয়াজ মাহমুদ, রামগতি (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ নূরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত হওয়া একজনের মৃত্যু হয়েছে। নিহতের মো: সফিক (৬০)। তিনি চর হাসান হোসেন গ্রামের সিরাজ খলিফা বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। ১ মে (রবিবার) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলে মো: আরিফ হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে স্থানীয় শাহজানের মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টাকালে চারজন আহত হন। আহতরা হলেন- স্থানীয় মোঃ বেলালের ছেলে সাকিব, জবিয়ল হকের ছেলে সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে সফিক এবং:
আরও পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‌‌'ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।' তিনি বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সংযম, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ:
আরও পড়ুন
রামগঞ্জ পৌর মেয়র ও নির্বাহী কর্মকর্তা মুখোমুখি

রামগঞ্জ পৌর মেয়র ও নির্বাহী কর্মকর্তা মুখোমুখি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাসুদ আলমের উপর মেয়রের ইন্দনে বহিরাগত সন্ত্রাসীদের হামলার চেষ্টা ও অশ্লীল গালগন্দের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এঘটনায় পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়র আবুল খায়ের পাটোয়ারীর বিরুদ্ধে। সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে পৌরকর্মকর্তা কর্মচারীদের ঈদ বোনাস না দিয়ে মেয়র আবুল খায়ের পাটোয়ারী কিছু বিল ভাউচার স্বাক্ষর করে বিভিন্ন ফান্ডের টাকা উত্তোলন করা জন্য পৌরনির্বাহী কর্মকর্তার উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু পৌরনির্বাহী কর্মকর্তা ওই সমস্ত বিল ভাউচারে স্বাক্ষর না:
আরও পড়ুন
মেঘনার ভাঙন রক্ষায় বিশেষ দোয়া

মেঘনার ভাঙন রক্ষায় বিশেষ দোয়া

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলাকে মেঘনার নদীর ভাঙন থেকে রক্ষার জন্য মসজিদে মসজিদে জুমাতুল বিদায়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) জুমাতুল বিদায়ের দিনে দুই উপজেলার শতাধিক মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে একযোগে কয়েক লাখ মুসল্লি নদী ভাঙনের কবল থেকে বসতবাড়ি রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। কমলনগর-রামগ‌তি বাঁচাও মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান পল্লীনিউজকে বলেন, নদীতে বাঁধ কবে হবে তা অনি‌শ্চিত। কিন্তু আল্লাহ তায়ালা চাইলে আজই আমাদের এ ভাঙন থেকে রক্ষা করতে পারেন। প‌বিত্র মাহে রমজানের শেষ জুমায় দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে আমরা দুই উপজেলার সব মস‌জিদ থেকে একযোগে ‌চোখের পা‌নি ফেলে আল্লাহর:
আরও পড়ুন
চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক রোডের একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এরই মধ্যে সড়ক পার্শ্ববর্তী অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুর,:
আরও পড়ুন
নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ 

নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ 

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা নবীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আইসেগো টেক নামক স্থানে সারাদিন ব্যাপী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ৯৩০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) সহ ইউপি পরিষদের সকল মেম্বার বৃন্দ।
আরও পড়ুন
বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্হানীয় কাশিপুর বাজারে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । ২৬ এপ্রিল মঙ্গলবার স্হানীয় কাশিপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্যাগী আওয়ামীলীগার বারগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম ( বিএসসি) বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি বাহার, এ্যাডভোকেট আলাউদ্দিন, সাংবাদিক বদিউজ্জামান ( তুহিন) সহ প্রমুখ নেতৃবৃন্দ । প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো অতীতে কোন সরকার এত উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.