লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত-৬
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সৌদিআরব প্রবাসী মোস্তফার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা অভিযোগ রয়েছে। বাঁধা দিতে গেলে হামলার শিকার হন প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। তিনিও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার (১৫ই আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্থ প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এ-র আগে সন্ধ্যা উপজেলার লাহারকান্দি ইউনিয়নের দক্ষিণ সফিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে:
