রায়পুরে ভয় দেখাতে গিয়ে স্ত্রীকে হ’ত্যা করলেন স্বামী!
প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে ভয় দেখাতে গিয়ে স্বামী মাসুদ গাজী খোকন (৩০) স্ত্রী আসমা আক্তার (২৮) কে পেটে ছুরি মেরে ফেলেন হত্যা করে পালিয়ে চট্যগ্রাম চলে যান। ১৮ আগস্ট ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। গত শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আসমা নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আসমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। ঘাতক খোকন তার দ্বিতীয় স্বামী। আসমাও খোকনের দ্বিতীয় স্ত্রী। ঘাতক স্বামী গ্রেফতারের পর পুলিশের কাছে:
