কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন স্লোগানে 'ট্রাফিক সচেতনতামুলক অনুষ্ঠান উৎযাপনে লক্ষ্মীপুরের কমলনগরে প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও চকলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। বৃহস্প্রতিবার(০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে হেলমেট পরিহিত আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা এবং হেলমেটহীন আরোহীদের সচেতনত করতে বিভিন্ন দিক-নির্দেশনামুলক তিনি এ পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, রামগতি সার্কেল মো.সাইফুল ইসলাম, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান, টিআই সাজ্জাদ কবির, টিআই মো.মমিন, সঞ্জয়, সুব্রত সিংহসহ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হাজির হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ:
