কমলনগর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

কমলনগর ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

কমলনগর, লক্ষ্মীপুর: আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমলনগর ফাউন্ডেশন’ এর ২০২৫-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধা কমলনগর ফাউন্ডেশন অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা এ আই তারেক সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্য কমলনগর রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান এবং হাজির হাট বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক কমলনগর ফাউন্ডেশন ২০২৫ - ২০২৮ সেশন সাধারন পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করেন এবং নতুন কমিটির কার্যকরি পরিষদের সকল সদস্যকেও ফুল দিয়ে বরণ করেন নেন। অনুষ্ঠানে সদ্য বিদায়ী:
আরও পড়ুন
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভীড়

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভীড়

কামরুল হৃদয়: একদিন পরেই সরকারি চাকরিজীবীদের অফিসের কর্মব্যস্ততা শুরু হবে। বেসরকারি অনেক চাকরিজীবীদের ইতোমধ্যেই শুরু হয়েছে অফিসের কর্মযজ্ঞ। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাট হয়ে ঢাকা-চট্টগ্রামে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ভোলা-বরিশালের মানুষ। মজুচৌধুরীর হাট-ভোলা-বরিশাল নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা। শনিবার (৫ মার্চ) সকাল থেকে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন। যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকামুখী যাত্রী আশিক বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষ করে এখন:
আরও পড়ুন
রায়পুরে যুবলীগ কর্মীর ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে শোপর্দ

রায়পুরে যুবলীগ কর্মীর ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে শোপর্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫)কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার চরবংশী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী আল আমিন মাঝি (রফিক মাঝির ছেলে) রাতের অন্ধকারে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আল আমিনকে আটক করে নির্মমভাবে পিটুনি দেন। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আল আমিনকে:
আরও পড়ুন
কমলনগরে যুব পরিষদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

কমলনগরে যুব পরিষদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে যুব পরিষদ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করেছে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রসার হল রুমে। বুধবার (২ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা যুব পরিষদের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খাঁন। কমলনগর যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় পেশাজীবি সম্পাদক সার্জেন (অ) সোলাইমান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাজেন্ট আবুল কাসেম, হাজ্বি সিরাজ, আনোয়ার, নাছির, দেলোয়ার, রুবেল, মাহি হাওলাদার, তুহিন, জয়নাল, সোলাইমান, আনোয়ারসহ উপজেলা,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। রেদোয়ান উল্লাহ খাঁন বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে:
আরও পড়ুন
কমলনগরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট 

কমলনগরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট 

এ আাই তারেক, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাঁশতলা এলাকার মুন্সি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরের দল নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া যায়। প্রবাসীর স্ত্রী নুরজাহান বেগম নুপুর জানান, তাদের পারিবারিক একটি অনুষ্ঠান থাকায় বুধবার বিকেল তিনি হাজিরহাট ইউনিয়নের তার বাবার বাড়ি থেকে পাঁচ ভরি ওজনের বিভিন্ন গয়না নিয়ে নিজ বাড়িতে আসেন। রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন তাঁরা। হঠাৎ রাত একটার দিকে তার ঘুম ভাঙ্গলে দেখেন ঘরের সকল দরজা খোলা। ওই সময় চোরের:
আরও পড়ুন
রায়পুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

রায়পুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে "স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আজ বুধবার (২ এপ্রিল) প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, ছাগল বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সমাজকর্মী রুপম সাহার সঞ্চালনা ও সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার (২৭তম বিসিএস) মো: মোস্তফা শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী আমিন উল্যা, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মাইনুদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম হোসেন সুমন এবং মানবিক:
আরও পড়ুন
তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি

তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি

কামরুল হৃদয়: বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে- এমনটিই বিএনপির প্রত্যাশা। আমাদের দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই এ দেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ্যানি আরো বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনভাবেই হুমকির মুখে না পড়ে। আমরা:
আরও পড়ুন
কমলনগরে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

কমলনগরে গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত

কামরুল হৃদয়: লক্ষ্মীপুরের কমলনগরে গুণীজনদের গর্ব সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২এপ্রিল) সকালে ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। কমলনগরের ৯ বিশিষ্টজনকে গর্ব সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট উপকূল সরকারি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ আবদুল মোতালেব, শ্রেষ্ঠ সামাজিক সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা শারমিন আক্তার, শ্রেষ্ঠ রক্তদান সংগঠন ইউনিক সেবা ফাউন্ডেশন, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন:
আরও পড়ুন
চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী বলেন, বুধবার সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের একটি বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক বেশ কয়েকবার বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা জানান, এই:
আরও পড়ুন
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদেরে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভূলে বর্তমানে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগেও বিএনপি কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবেনা। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামীদিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়িতে তার বাবা আহত আজিজুর রহমান বাচ্চু:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.